এক্সপ্লোর

বিদেশ-নীতি হিসেবে সন্ত্রাসকে ব্যবহার মেনে নেওয়া যায় না, পাকিস্তানকে আক্রমণ আফগানিস্তানের

নয়াদিল্লি: জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করার জন্য এবার আফগানিস্তনের নিশানায় পাকিস্তান। তাদের দাবি, সময় এসেছে এই মর্মে ‘মৌলিক সিদ্ধান্ত’ নেওয়ার যে, কোনও দেশ সন্ত্রাসকে বিদেশ-নীতি হিসেবে ব্যবহার করতে পারবে না।

আফগান চিফ একজিকিউটিভ আবদুল্লা আবদুল্লা স্বীকার করেন, পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কে তীব্র চ্যালেঞ্জ রয়েছে। তিনি যোগ করেন, পাকিস্তানে যে সব জঙ্গি-নেওয়ার্ক রয়েছে, সেগুলি আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার, ইন্ডিয়ান কাউন্সিল ফর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অন্ধকার ও অশুভ শক্তি কখনই চিরস্থায়ী হতে পারে না। কিন্তু, তারা বাধা সৃষ্টি করতে পারে, মাথাব্যথার কারণ হতে পারে। এটাই জীবনের বাস্তব।

তিনি মনে করেন, একটা চিরস্থায়ী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সেখানে অঙ্গীকার করতে হবে যে, সন্ত্রাসকে কখনই বিদেশ-নীতির অঙ্গ হিসেবে ব্যবহার করা যাবে না। আবদুল্লা যোগ করেন, এটা মৌলিক সিদ্ধান্ত। শুধুমাত্র আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী তা প্রযোজ্য। তিনি জানান, সন্ত্রাসের সমস্যা সমাধানে বিশ্বকে এক হতে হবে।

পাকিস্তানকে আক্রমণ করার পাশাপাশি, আফগানিস্তানের উন্নয়নে ভারতের অবদানের ভূয়সী প্রশংসা করেন আবদুল্লা। স্বীকার করেন, আফগানিস্তানের পুনর্গঠন ও তার সহায়তায় ভারতের ভূমিকা অপরিসীম। এর ফলে লক্ষ লক্ষ আফগানবাসীর জীবনে প্রচুর প্রভাব পড়েছে।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget