এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইকের পর ২৫ শতাংশ কমেছে জঙ্গি হামলা, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লিগত বছর পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক কার্যকলাপের সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমেছে বলে মঙ্গলবার সংসদে দাবি করল কেন্দ্র।

এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ অহির পরিসংখ্যান পেশ করে জানান, ২০১৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৯৩টি জঙ্গি হামলা ঘটেছিল। সেখানে, ২০১৬ সালের অক্টোবর থেকে এবছরের মার্চ পর্যন্ত ১৫৫টি জঙ্গি হামলা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর পাক-অধিকৃত কাশ্মীরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা।

শুধু জঙ্গি হামলাই নয়, সার্জিক্যাল স্ট্রাইকের ফলে জম্মু ও কাশ্মীরে পাথর-ছোঁড়ার ঘটনাও কমেছে বলে দাবি করেন মন্ত্রী। হংসরাজ জানান, গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে উপত্যকায় ২,৩২৫টি পাথর-ছোঁড়ার ছোঁড়ার ঘটনা ঘটেছিল। সেখানে পরের ছ’মাসে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৪১১টি।

অহির আরও জানান, গতবছর পাক-সীমান্ত দিয়ে ৩৭১টি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। এর মধ্যে ১১৮ জঙ্গি এদেশে ঢুকতে সমর্থ হলেও, ২১৭ জন ফিরে যায়। তিনি যোগ করেন, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৫ জন জঙ্গি খতম হয়েছে, তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩ বার অনুপ্রবেশের চেষ্টা হয়। ৯ জন জঙ্গি অনুপ্রবেশ করে। চারজন খতম হয় এবং ৩০ জন ফিরে যায় বলে দাবি করেন হংসরাজ।

২০১৬ সালে নিয়ন্ত্রণরেখায় ২০টি জঙ্গি হামলার ঘটনায় ১১ জন নিরাপত্তারক্ষী এবং এক নাগরিকের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ৪টি হামলায় তিন নাগরিক মারা গিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget