এক্সপ্লোর

মুসলিমদের ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ চলবে না, বিজেপি-কে তোপ মায়াবতীর

লখনউ: তিন তালাক ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি-র বিরোধিতায় সরব হলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। তাঁর দাবি, ‘মুসলিমদের ব্যক্তিগত আইনের বিষয়ে হস্তক্ষেপ চলবে না। মুসলিম মহিলারা তাঁদের অধিকারের বিষয়ে সচেতন। তাঁরা নিজেদের লড়াই লড়তে পারেন। নির্বাচন এগিয়ে আসতেই বিজেপি ফের তিন তালাক ও রাম মন্দিরের পুরনো রাগ গাইতে শুরু করেছে। হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষই তাঁদের এই গিমিক বুঝতে পারছেন।’ তিন তালাক প্রথা নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর বাড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মায়াবতীও এ বিষয়ে মুখ খুললেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এক ধর্মের মানুষের অন্য ধর্মের বিষয়ে নাক গলানো উচিত নয়। সবাইকে নিজের ধর্ম পালন করতে দেওয়া উচিত। তিন তালাকের বিষয়ে ঐকমত্য প্রয়োজন। মুসলিম মহিলারা সব বিষয়ে ওয়াকিবহাল। তাঁরা নিজেদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন।’ উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দল সমাজবাদী পার্টির পারিবারিক লড়াই মায়াবতীকে ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী করে তুলেছে। এই নির্বাচনে বিজেপি-ও সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে তৈরি। সেই কারণেই বিজেপি-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন মায়াবতী। সমাজবাদী পার্টির দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেছেন, ‘অখিলেশ ও মুলয়ামের আলাদা শিবির রয়েছে। মুলায়মই অখিলেশকে মুখ্যমন্ত্রী করেছেন। আর এখন অখিলেশ তাঁর বাবাকেও গ্রাহ্য করছেন না। তিনি আলাদা দল গড়লে মুসলিমদের কাছে স্পষ্ট বার্তা যাবে। তাঁরা বিজেপি-কে হারাতে পারে এমন দলকেই ভোট দেবেন। আর সেই দল হল একমাত্র বসপা।’ উত্তরপ্রদেশের নির্বাচনের আগে মুলায়ম কংগ্রেস সহ একাধিক দলের সঙ্গে জোটের কথা বলে কার্যত হার স্বীকার করে নিয়েছেন বলে কটাক্ষ করেছেন মায়াবতী। তাঁর দাবি, বসপা এই নির্বাচনে কোনও দলের সঙ্গে জোটের পথে হাঁটবে না। তাঁরা একা লড়াই করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget