এক্সপ্লোর

উরি হামলায় মরলেন জওয়ানরা, অথচ বিতর্ক হচ্ছে পাক শিল্পীদের নিষিদ্ধ করা নিয়ে! ক্ষুব্ধ অক্ষয়

মুম্বই: উরির সন্ত্রাসবাদী হামলায় জওয়ানরা নিহত হলেন, অথচ তখনই কিছু লোক পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে তর্ক-বিতর্ক করছেন। এটা দেখে বিস্মিত, হতবাক অক্ষয় কুমার। ‘রুস্তম’ ছবির অভিনেতা অক্ষয়ের বাবা ঘটনাচক্রে ছিলেন সেনা অফিসার। সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাঁরা সন্দেহ, সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলছেন, তাঁদের একহাত নিয়েছেন অক্ষয়। তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে মনের মধ্যে কিছু কথা জমেছিল, যেগুলি বলতে হত। কাউকে আঘাত করতে চাই না। দেখুন আপনারা...আজ সেলেব্রিটি হিসাবে আসিনি। এক  সেনাকর্মীর ছেলে হয়ে আপনাদের কথাগুলি বলছি। শুনছি, পড়ছিও যে, কিছু লোক সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্ক করছেন, কেউ কেউ আবার তার প্রমাণ চাইছেন, কেউ বা শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা চাইছেন, অনেকে যুদ্ধের আশঙ্কাও করছেন। আরে শরম করো (লজ্জা হওয়া উচিত)। এইসব বিতর্ক পরেও হতে পারে। আগে তো এটা মানতে হবে, সীমান্তে কিছু মানুষ নিজেদের জীবন দিয়েছেন। ১৯ জন জওয়ান হামলায় নিহত হয়েছেন। ২৪ বছর বয়সি জওয়ান নিতিন যাদব বারামুল্লায় মারা গিয়েছেন। পাক শিল্পীদের নিষিদ্ধ করার দাবিকে তুচ্ছ আখ্যা দিয়েছেন তিনি। অক্ষয়ের মত, যাঁরা সীমান্তে প্রিয়জনদের হারালেন, এসব বিতর্কের কোনও মূল্য নেই তাঁদের কাছে। তিনি বলেছেন, একটা ছবি রিলিজ হবে কি না, শিল্পীদের নিষিদ্ধ করা হবে কিনা, তা নিয়ে কি মাথা ঘামান আমাদের হাজার হাজার জওয়ানের পরিবারের লোকজন? তাঁরা বরং চিন্তিত নিজেদের ভবিষ্যত নিয়ে। ওঁদের বর্তমান, আগামী দিনগুলি নিরাপদ হবে, এটা নিশ্চিত করাই আমাদের ভাবনা হওয়া উচিত। ওঁদের জন্য আমি, আপনারাও হেসেখেলে রয়েছি। ওঁরা না থাকলে, ভারতেরও অস্তিত্ব থাকবে না। জয় হিন্দ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget