এক্সপ্লোর

এবারের দীপাবলী ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি:  দীপাবলীর সকালে দেশবাসীকে মন কি বাত অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি এবারের দীপাবলী ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছেন। রেডিওতে আজকের মন কি বাত অনুষ্ঠানে উরিতে নিহত ১৯ ভারতীয় সেনা জওয়ানকে শ্রদ্ধা জানিয়ে, পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মোদী। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্যে ইসলামাবাদকে বিঁধতেও ছাড়েননি তিনি। তিনি দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতের প্রতিটি উৎসব মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপন করে এবং আর একজন মানুষকে আরও উচ্চপর্যায়ে উন্নীত করে। তিনি আরও বলেন পূর্ণিমা, অমাবস্যার থেকেও ভারতে মানুষের মনের ভাব নির্দেশ করে তাঁরা উৎসব কেমন ভাবে পালন করবেন। কিন্তু আজ ভারত-পাক সীমান্তে অস্থির পরিস্থিতির জন্যে দীপাবলীর উৎসব অনেক ম্লান হয়ে গিয়েছে। দীপাবলী সম্পর্কে বলতে গিয়ে মোদী বলেন, দীপাবলী হল সেই উৎসব যেখানেঅশুভ শক্তির বিনাশ ঘটে, ও  শুভ শক্তির উদয় হয়। অন্ধকার থেকে আলোয় ফেরার উৎসব এই দীপাবলী। আর আজ মানুষকে কাশ্মীরের উত্তাল পরিস্থিতি থেকে মানুষকে আলোয় ফেরানোর চেষ্টা করছে ভারতীয় জওয়ানরা। সীমান্ত নিরাপত্তা রক্ষা করতে গিয়ে প্রতিদিন বলিদান দিচ্ছে বহু ভারতীয় সেনা জওয়ান। তাই আজেকর দিনটি মোদী ভারতীয় সেনাবাহিনীকেই উৎসর্গ করেছেন। দীপাবলী আজ আন্তর্জাতিক মঞ্চেও এতটা পরিচিত, প্রধানমন্ত্রী জানিয়েছেন বিদেশেও বিভিন্ন রাষ্ট্রনেতারা তাঁদের মতো করে দীপাবলী পালন করছেন। বহু রাষ্ট্রনেতাই তাঁদের দীপাবলী পালনের ছবি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও দিয়েছেন। দীপাবলী উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পোস্টাল স্ট্যাম্প তৈরি করেছে। কানাডার প্রধানমন্ত্রী দীপাবলী পালনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী দীপাবলী উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে সমাজের প্রত্যেক স্তরের মানুষকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যিনি ভারত সফরে এসেছিলেন, তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছেন, কারণ সেখানে দীপাবলী পালন করবেন বলে। মোদীর কথায়, দীপাবলীর মাধ্যমে বিশ্বের সমস্ত মানুষ একে অপরের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারে। এই উৎসব মানুষকে ঐক্যতার শিক্ষা দেয়, মন্তব্য মোদীর।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget