এক্সপ্লোর

গির ন্যাশনাল পার্কে মানুষ হত্যায় ‘দোষী’ ৩ সিংহ, আজীবন খাঁচাবন্দি থাকবে

নয়াদিল্লি: সম্প্রতি গুজরাতের গির ন্যাশনাল পার্কে তিনজনকে হত্যায় ‘দোষী’ সাব্যস্ত হল তিনটি সিংহ। তারা বাকি জীবনটা বন্দিদশায় কাটাবে। দেশে ইদানিং নানা ঘটনায় একাধিক কারণে পশু ও মানুষের দ্বন্দ্ব-সংঘাত ক্রমশ বাড়ছে, এমন আশঙ্কার মধ্যেই গির ন্যাশনাল পার্কের ১৭টি সিংহ-সিংহীর মধ্যে তিনটিকে মানুষ হত্যায় দায়ী করল কর্তৃপক্ষ। ২৫ দিন ধরে ওই সিংহ-সিংহীদের বন্দি করে রেখে ওদের ওপর পরীক্ষা-নিরীক্ষা করেন পশু বিশেষজ্ঞরা। ওদের পায়ের ছাপ, মল পরীক্ষা করা হয়।  তিনটি সিংহের মলে মানব শরীরের অংশ পাওয়া গিয়েছে। ওদের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক সিংহ, বাকি দুটি সিংহী। জুনাগড়ের জঙ্গলের প্রধান কনজারভেটর এ পি সিংহ বলেছেন, এ থেকে আমরা সিদ্ধান্তে এসেছি যে, সিংহটি মানুষকে আক্রমণ করে মেরে খেয়েছে। বাকি দুটি আধা-পরিণত সিংহী শুধু মানব শরীরের কিছু উচ্ছিষ্ট অংশ খেয়েছে। ওরা সরাসরি হামলা, হত্যায় জড়িত ছিল না। ঠিক হয়েছে, প্রাপ্তবয়স্ক সিংহটিকে জুনাগড়ের উপকণ্ঠে শক্করবাগ চিড়িয়াখানায় খাঁচাবন্দি করে রাখা হবে। সিংহীদুটিকে খাঁচাবন্দি করা হবে বন দফতরের রেসকিউ সেন্টারে। ওরা যাতে ভবিষ্যতে আর কোনও মারাত্মক ঘটনা ঘটিয়ে না ফেলে, সেই সম্ভাবনা অঙ্কুরে বিনাশ করতেই এহেন আগাম সতর্কতামূলক পদক্ষেপ। বন দপ্তরের কর্তারা বলছেন, একবার কোনও জানোয়ার ‘নরখাদক’ হয়ে উঠলে সে যখন তখন যে কোনও মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। বাকি ১৪টিকে ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত, গত এপ্রিল ও মে মাসে স্থানীয় একটি ১৪ বছরের কিশোর, এক ৫০ বছর বয়সি মহিলা ও ৬১ বছরের এক ব্যক্তি সিংহের আক্রমণে নিহত হয়েছে। গত কয়েক দশকের মধ্যে লোকালয়ে হানা দিয়ে সিংহের হামলার ঘটনা এটাই প্রথম। এরপরই এলাকার কোডিয়া গ্রামের শখানেক চাষি প্রশাসনকে স্মারকলিপি দিয়ে এলাকা দাপিয়ে বেড়ানো প্রায় তিরিশটি সিংহকে ধরে অন্যত্র সরানোর দাবি করেন। রাজনৈতিক দলগুলিও তাঁদের পাশে দাঁড়ায়। এমনকী বিজেপি দাবি করে, প্রয়োজনে বিপদের মুখে আত্মরক্ষার জন্য গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হোক। প্রসঙ্গত, গির ন্যাশনাল পার্কে গত বছরের সুমারির হিসাবে ৫২৩টি সিংহ আছে। বন্য জীবন বিশেষজ্ঞদের মত, বেআইনি মাইনিং, জঙ্গল কেটে সাফ হওয়ার ফলে শিকারের অভাব দেখা যাচ্ছে। ফলে ওই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে লোকালয়ে কখনও সখনও হানা দিচ্ছে সিংহকূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget