এক্সপ্লোর

দুর্নীতিবাজদের দায় নেওয়ার দিন আজ, তোপ গয়ালের, ওঁর লেখা নিয়ে মাথাই ঘামায় না কেউ, কটাক্ষ চিদম্বরমকেও

নয়াদিল্লি: তিন বছর আগে আজকের দিনে কেন্দ্রে ভোটে জিতে ক্ষমতায় আসা বিজেপির নিশানায় বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গয়াল কটাক্ষ করেন, আজ দুর্নীতিবাজদের দায় স্বীকারের দিন! ঘটনাচক্রে আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদব ও তাঁর ঘনিষ্ঠ লোকজনের প্রায় হাজার কোটি টাকার বেনামী সম্পত্তি আছে, এই অভিযোগে আজই দিল্লি ও তার আশপাশে অন্তত ২২টি স্থানে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর। পাশাপাশি ২০০৭ সালে আইএনএক্স মিডিয়া নামে একটি সংস্থাকে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত ছাড়পত্র পেতে বিশেষ সুবিধা করে দেওয়ার অভিযোগে চেন্নাইয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির একাধিক বাড়িতে হানা দিয়েছে সিবিআইও। বর্তমান সরকারের সমালোচনা করে লেখালেখি করেন বলেই তাঁকে এভাবে নিশানা করা হচ্ছে, চিদম্বরমের এই অভিযোগ খারিজ করেন গয়াল। বলেন, প্রশ্নটা হল, ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের (এফআইপিবি) সুবিধাভোগীরা কেন ওঁর ছেলের সংস্থাকে অর্থ দিয়েছে। গয়াল কটাক্ষ করেন, ওঁর কলামে যমুনায় আগুন লাগেনি! মাথাই ঘামায় না কেউ। কোনও প্রভাবই নেই ওনার লেখার। ওঁর ছেলের স্ট্রোক হলে দায়ী থাকবেন উনিই, চিদম্বরমকে নিশানা করে বলেন তিনি। আজ ভোরে চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে চিদম্বরমের অভিযোগ, সরকার আমার কণ্ঠরোধ করতে, লেখালেখি বন্ধ করতে চায়। কিন্তু আমি মুখ খুলবই, লেখালেখিও করে যাব। পাল্টা গয়ালের দাবি, তিন বছরের শাসনে বিজেপি দেশকে এরটি সত্, দুর্নীতিমু্ক্ত সরকার, স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতার অধিকারী এক নেতা, গরিব-মুখী প্রশাসন দিয়েছে। দুনিয়ায় সবচেয়ে দ্রুত বেড়ে চলা অর্থনীতি হয়েছে ভারত, এই প্রথম। লালু, চিদম্বরমের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ খারিজ করে গয়ালের দাবি, বিজেপি কখনই আইনের সামনে বাধা হয়ে ওঠে না, তদন্ত এজেন্সিগুলি স্বাধীনভাবে কাজ করছে। ঘটনা হল, আমরা তো পশুখাদ্য মামলাগুলি ফের শুরুর দাবি তুলিনি, সুপ্রিম কোর্টই রায় দিয়েছে। কংগ্রেসকে বিদ্রুপ করে গয়াল বলেন, বিরোধী শিবির মোদীর 'ব্যাপক জনপ্রিয়তা'র সামনে 'অসহায়', কিন্তু আত্মসমীক্ষা না করে ভুলভাল ইস্যু তুলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget