এক্সপ্লোর

১৯ তলা থেকে ঝাঁপ, আত্মঘাতী সিওও, হার্ট অ্যাটাক বাবার

গুরুগ্রাম: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পদস্থ কর্তা বিনীত হুইগের আত্মহত্যা। তিনি ছিলেন সংস্থার চিফ অপারেটিং অফিসার (সিওও)। গুরুগ্রামে ডিএলএফ ফেস-থ্রির যে অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখানকার ১৯ তলা থেকে ভেন্টিলেশনের গর্তে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৪৭ বছর বয়সি বিনীত।   পুলিশ জানিয়েছে, তাঁর পরিবার সূত্রে বলা হয়েছে, প্রাত:ভ্রমণে বেরিয়েছিলেন বিনীত। কিন্তু নির্দিষ্ট সময়ে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। তবে তাঁর আচরণে কোনও অস্বাভাবিকতা নজরে পড়েনি তাঁদের।   পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে লম্বালম্বি ভাবে কাটা গর্তে বিনীতের নিথর দেহ নজরে পড়ে সাফাইকর্মীদের। তাঁর জামার পকেটে মিলেছে সুইসাইড নোট, যাতে লেখা রয়েছে, নিজেকে শেষ করে দিলাম। কেউ এজন্য দায়ী নয়। আমি আর সইতে পারছি না। দুঃখিত। আমি হতাশায় ডুবে রয়েছি। আত্মহত্যা ছাড়া আর কোনও পথ নেই। হ্যাঁ, আমি কাপুরুষ। জীবনের মুখোমুখি হওয়া উচিত ছিল আমার। আত্মহত্যার আগের দিন বিনীতকে ১৯ তলায় দেখা গিয়েছিল বলে দাবি করেছেন সেখানে ডিউটিতে থাকা এক নিরাপত্তাকর্মী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।   ডিএলএফ বেলভিডিয়ার পার্কের ব্লক ডি-তে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও বাবাকে নিয়ে থাকতেন বিনীত। পু্ত্রের মর্মান্তিক পরিণতি সহ্য করতে পারেননি বিনীতের বাবা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।   বিনীত ব্রিটানিকায় যোগ দেওয়ার আগে নামী তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোতেও কাজ করেছেন।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata Municipal Election: ডিসেম্বর থেকে পিছিয়ে এবার কি পুরভোট নতুন বছরে?
Food Safety: ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযান Durgapur-এ, হোটেল-রেস্তোরাঁ থেকে মিলল পচা খাবার
Train Fire: কর্মভূমি এক্সপ্রেসে আগুন। রাজপুরায় ভস্মীভূত ট্রেনের ৪টি কামরা
Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget