এক্সপ্লোর

হোয়াটসঅ্যাপের এই পাঁচটি নতুন ফিচারের কথা জানেন?

নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এখন প্রতি মাসে ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড়শো কোটি। প্রতিদিন অন্তত ৬,০০০ কোটি মেসেজ পাঠানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবারের নিউ ইয়ার্স ইভে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৭,৫০০ কোটি মেসেজ পাঠানো হয়। এর আগে ২০১৬ সালের নিউ ইয়ার্স ইভে ৬৫,০০ কোটি মেসেজ পাঠানো হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গিয়েছে। এহেন জনপ্রিয় মেসেজিং অ্যাপের পাঁচটি গোপন বিষয় জেনে নিন। হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাকে ইউটিউবের কোনও ভিডিও পাঠান, তাহলে সেটা দেখার জন্য আপনাকে আর হোয়াটসঅ্যাপ ছেড়ে ইউটিউবে যেতে হবে না। যদি আপনার অ্যাপ আপডেটেড থাকে, তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপেই ইউটিউবের ভিডিও দেখতে পাবেন। শুধু তা-ই নয়, ভিডিও চলাকালীন চ্যাটও করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে ছবি বা ভিডিও পাঠাতে চাইলে সময়, অবস্থান এবং স্টিকার যুক্ত করতে পারেন। সম্প্রতি এই সুবিধা চালু করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। ভারতেও এবার হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কাউকে টাকা পাঠানো যাবে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অন্তত ২০ কোটি। তাঁদের জন্য পিয়ার টু পিয়ার পেমেন্ট সিস্টেম চালু করছে হোয়াটসঅ্যাপ। ১০ লক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মাধ্যমে এই সিস্টেম পরীক্ষা করা হয়েছে। হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে দিয়েছেন? সংশ্লিষ্ট ব্যক্তি দেখার আগেই সেই মেসেজ ডিলিট করে দিতে পারেন। সব ধরনের মেসেজই ডিলিট করা যাবে, তবে পাঠানোর সাত মিনিটের মধ্যে। এরপর আর ডিলিট করা যাবে না। হোয়াটসঅ্যাপে শেষ কখন সক্রিয় ছিলেন, সেটা কি গোপন রাখতে চান? তাহলে সেই ব্যবস্থাও আছে। সেটিংসে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট, এরপর প্রাইভেসি এবং শেষে লাস্ট সিন অপশনে গিয়ে আপনার শেষ সক্রিয় থাকার সময় যাতে অন্য কেউ দেখতে না পান, সেই ব্যবস্থা করে ফেলুন।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget