এক্সপ্লোর

বারামুলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম শীর্ষ হিজবুল জঙ্গি

শ্রীনগর: বারামুলার উরি সেক্টরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে আবদুল কায়ুম নজর নামে হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ জঙ্গি। এটা নিরাপত্তাবাহিনীর বিরাট সাফল্য বলে দাবি করা হচ্ছে, কেননা গত ১৭ বছরে সোপোরের হাইগাম এলাকায় পুলিশকর্মী সমেত ৫০টিরও বেশি হত্যাকাণ্ডে তার হাত ছিল। বারামুলার এসএসপি ইমতিয়াজ হুসেন জানিয়েছেন, আজ সকালেই নিয়্ন্ত্রণ রেখা অতিক্রম করে লাছিপোরা এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে নজর। তবে তা ভেস্তে দেন জওয়ানরা। নিরাপত্তাবাহিনীর হাতে সাম্প্রতিক কালে বেশ কয়েকজন মাথার দিকের সন্ত্রাসবাদী নিহত হওয়ার পর জোর ধাক্কা খেয়েছে হিজবুল। নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হিজবুলের সংগঠনের ভার নেওয়ার জন্য নজর কাশ্মীরে ফিরতে চলেছিল। নজর ২০০৩ সালে হিজবুল কমান্ডার আবদুল মজিদ দারকে খুন করেই সন্ত্রাসবাদী কেরিয়ার শুরু করে বলে জানিয়েছেন এসএসপি। তিনি এও জানান, হিজবুল নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের জেরে নজরকে ২০১৫ সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফিরে আসার নির্দেশ দেয় তার হ্যান্ডলাররা। তবে বর্তমানে শীর্ষ কমান্ডাররা পরপর খতম হওয়ায় কাশ্মীরে সংগঠন ফের চাঙ্গা করার ভার দেওয়া হয়েছিল তাকে। এদিকে সন্ত্রাসবাদী, সেনা জওয়ানদের নিয়ে তৈরি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ব্যাটের ৭-৮ জন সশস্ত্র অনুপ্রবেশকারী দুপুর একটা নাগাদ ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। পিছন থেকে শেলিং করে, ছোট অস্ত্র থেকে গুলি চালিয়ে তাদের মদত দেয় পাক সেনা। ওদের উদ্দেশ্য ছিল, ভারতের সীমান্ত চৌকিগুলি হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া। যদিও ওরা সফল হয়নি। ভারতীয় জওয়ানদের প্রতিরোধে ওরা পিছু হটে অধিকৃত কাশ্মীরে ফিরে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget