এক্সপ্লোর

অমরনাথ যাত্রীদের বাসে হামলার চক্রী লস্কর জঙ্গি আবু ইসমাইল খতম কাশ্মীরের নওগামে

শ্রীনগর: অমরনাথ তীর্থযাত্রীদের ওপর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল আবু ইসমাইল নামে যে লস্কর-ই-তৈবা জঙ্গি, কাশ্মীরের নওগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে সে। গত ১০ জুলাই নির্বিচারে অমরনাথগামী পূন্যার্থীদের বাসে নির্বিচারে গুলিবৃষ্টি করেছিল লস্কর জঙ্গিরা। নিহত হন ৬ মহিলা সহ সাতজন। জখন হন ১৯ জন। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, ইসমাইলেরই মস্তিষ্কপ্রসূত ছিল সেই হামলা। ইসমাইলের সন্ধানে ১২ জুলাই ব্যাপক তল্লাসি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার শ্রীনগরের উপকন্ঠে নওগামের আরিবাগ এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ইসমাইল নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার এক সহযোগীও প্রাণ হারিয়েছে। এটা পুলিশ, নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য বলে দাবি জম্মু ও কাশ্মীর পুলিশের কর্তাদের। ওই এলাকায় বিদেশি জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এলাকা ঘিরে তল্লাশির মধ্যেই গুলিবিনিময়ের সূত্রপাত হয়। অমরনাথ যাত্রীদের বাসে হামলার চক্রী লস্কর জঙ্গি আবু ইসমাইল খতম কাশ্মীরের নওগামে দুই জঙ্গির দেহই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে। ইসমাইলের সঙ্গীকে ছোটা কাসিম বলে শনাক্ত করেন অফিসাররা। সে-ও পাকিস্তানের নাগরিক বলে জানান পুলিশকর্তাটি। অমরনাথ যাত্রীদের ওপর নৃশংস আক্রমণের পর জঙ্গিদের মধ্যে চালাচালি হওয়া বার্তা আড়ি পেতে শুনে ফেলে নিরাপত্তাবাহিনী ধরে ফেলে, ওই ঘটনায় হাত আছে ইসমাইলের। তার খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হয় মূলত দক্ষিণ কাশ্মীরে। তাকে নিয়ে এপর্যন্ত কাশ্মীরে গত বছর থেকে চারজন বড় সন্ত্রাসবাদী চাঁই খতম হল। বুরহান ওয়ানি, সবজার ভাট, আবু দুজানা, এই তিন জঙ্গি নিরাপত্তাবাহিনীর হাতে খতম হয়েছে এর আগে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget