এক্সপ্লোর

Tractor Rally Violence: লাল কেল্লা কাণ্ড- দিল্লি হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই লুকআউট নোটিস জারি করছে পুলিশ

Tractor Parade in Red Fort: দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব দাবি করেছেন, কৃষক নেতারা ২৬ তারিখ প্রশাসনের কাছে দেওয়া কথার খেলাপ না করলে হিংসা ছড়াত না।

  নয়াদিল্লি: ২৬ জানুয়ারি কৃষকদের ট্র্যাক্টর মিছিলে রাজধানীতে যে তাণ্ডব হয়, তার অপরাধীদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেদিনের হিংসায় যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে চলেছে। যে সব কৃষক নেতাদের বিরুদ্ধে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ, তাঁদের বিরুদ্ধে শিগগিরই লুকআউট নোটিস জারি করবে দিল্লি পুলিশ। এরপর তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে। প্রজাতন্ত্র দিবসের গরিমা ম্লান করে দেওয়া ২৬ তারিখের হিংসায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত ৩৭ জনকে দায়ী করে এফআইআর দায়ের করেছে। ২০-র বেশি কৃষক নেতাকে শো কজ নোটিস পাঠিয়েছে তারা। এঁদের মধ্যে রয়েছেন যোগেন্দ্র যাদব, বলদেব সিংহ সিরসা ও বলবীর সিংহ রাজেওয়ালের মত ক্ষমতাশালীরা। অভিযোগ, এঁরাই প্রশাসনের সঙ্গে ট্র্যাক্টর মিছিল সংক্রান্ত চুক্তির নিয়ম ভেঙেছিলেন তাই ৩ দিনের মধ্যে এঁদের কাছ থেকে জবাব তলব করা হয়েছে। নোটিসে জানতে চাওয়া হয়েছে, এত কিছুর পর কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব দাবি করেছেন, কৃষক নেতারা ২৬ তারিখ প্রশাসনের কাছে দেওয়া কথার খেলাপ না করলে হিংসা ছড়াত না। এ জন্য তাঁদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা, ডাকাতি, সরকারি কাজে বাধা দেওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র ও দাঙ্গা করানোর মত গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। দিল্লির গাজিপুর থানায় কৃষক নেতা রাকেশ টিকাইতের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে প্রাণহানির ষড়যন্ত্রের ৩০৭ ধারাও দেওয়া হয়েছে। কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সিঙ্ঘু আর টিকরি সীমানায় কৃষক বিক্ষোভ আজ ৬৪ দিনে পড়েছে। দুই সীমানাতেই মোতায়েন রয়েছে বিরাট নিরাপত্তা বাহিনী। টিকরি সীমানায় আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তার মধ্যে জনাকয়েক কৃষক জামাকাপড় খুলে ফেলে বিক্ষোভ দেখান। এদিকে লাল কেল্লায় কৃষক তাণ্ডবের পর সেখানেও বিরাট সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

TMC News: বনগাঁয় একযোগে তৃণমূলের ৬ পঞ্চায়েত প্রধানের ইস্তফা | ABP Ananda
West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget