এক্সপ্লোর
দুমকায় আদিবাসী তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ১২

দুমকা: ঝাড়খণ্ডের দুমকায় এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ। অন্তত ৬ তাঁকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ ওই তরুণীর। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় দিঘি অঞ্চলে সিধু কানহু মুর্মু বিশ্ববিদ্যালয়ের কাছে যখন তিনি প্রেমিকের সঙ্গে হাঁটছিলেন, তখন একদল লোক তাঁদের পথ আটকায়। তাঁর প্রেমিক আদিবাসী না হওয়ায় জরিমানা হিসেবে তারা ৫,১০০ টাকা ও মোবাইল ফোন দেওয়ার দাবি জানায়। কিন্তু ওই তরুণীর প্রেমিক মোবাইল ফোন দিতে অস্বীকার করেন। তিনি ফোন করে বন্ধুদের ডাকার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ছুরি বার করে মারার ভয় দেখিয়ে ওই তরুণী ও তাঁর প্রেমিককে জোর করে যৌন সম্পর্ক করতে বাধ্য করা হয়। তারপর একে একে ৬ জন ওই তরুণীকে ধর্ষণ করে। ওই তরুণী ও তাঁর প্রেমিকের অভিযোগের ভিত্তিতে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ময়ূর পটেল। ঘটনাস্থলে হাজির থাকা প্রত্যেকের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি অখিলেশ কুমার ঝা। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী দুমকার বাসিন্দা। তাঁর প্রেমিক কলকাতায় চাকরি করেন। গণধর্ষণের পর ওই তরুণীকে একটি পুকুরে নিয়ে গিয়ে স্নান করায় ধর্ষকরা। এরপর তারা জামাকাপড় না দিয়েই ওই তরুণীকে তাঁর প্রেমিকের কাছে রেখে পালিয়ে যায়। এরপর ওই তরুণী ও তাঁর প্রেমিক ফোন করে আত্মীয়-বন্ধুদের খবর দেন। বুধবার রাত ১১.৩০ মিনিটে মফসসল থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ওই তরুণীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে। দুমকার এসডিও জয়প্রকাশ ঝা-র নির্দেশে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্যামেরায় ওই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















