এক্সপ্লোর

জাতীয় দলের স্বীকৃতি পেল তৃণমূল কংগ্রেস

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে পরপর দুটি বিধানসভা নির্বাচন জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক। শুক্রবার, তাঁর দল তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, জাতীয় দল হিসেবে স্বীকৃতি অর্জনের যে শর্তগুলি থাকে, তার একটি পূরণ করেছে তৃণমূল কংগ্রেস। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, কোনও দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে ১৯৬৮ সালের নির্বাচনী চিহ্ন (সংরক্ষণ ও বরাদ্দ) নির্দেশে উল্লিখিত শর্ত পূরণ করতে হয়। যা হল, অন্তত চার রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদাপ্রাপ্ত। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও তৃণমূল স্বীকৃত দলের মর্যাদা পেয়েছে। ফলস্বরূপ, জাতীয় দলের মর্যাদা পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা ছিল মাত্র। তৃণমূলকে নিয়ে বর্তমানে দেশে জাতীয় দলের সংখ্যা দাঁড়াল সাত। এই তালিকার বাকি দলগুলি হল কংগ্রেস, বিজেপি, বিএসপি, সিপিআই, সিপিএম এবং এনসিপি। জাতীয় দলের মর্যাদাপ্রাপ্ত দলের অনেক সুবিধে আছে বলে মনে করে রাজনৈতিক মহল। প্রথমত, কোনও জাতীয় দলের চিহ্নকে দেশের অন্য কোনও প্রান্তেই অপর দল ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত, দলীয় দফতর তৈরি করার জন্য সরকারের থেকে জমি বা বাড়ি পায় জাতীয় দলগুলি। তৃতীয়ত, নির্বাচনের সময় জাতীয় দল সর্বাধিক ৪০ জন তারকাকে প্রচারের কাজে আনতে পারবে, যেখানে অন্য দলের ক্ষেত্রে সেই সীমা ২০।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget