এক্সপ্লোর

বুধবার রাজ্যসভায় পেশ তিন তালাক বিল, বিরোধী দলগুলির সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত, জানাল কংগ্রেস

নয়াদিল্লি: লোকসভার পরীক্ষায় ঊত্তীর্ণ হওয়ার পর বুধবার সংসদের উচ্চকক্ষে পেশ হতে চলেছে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল।

গত সপ্তাহে ধ্বনিভোটের মাধ্যমে বিলটি পাস হয় নিম্নকক্ষে। প্রস্তাবিত বিলে তাৎক্ষণিক তিন তালাক বা তালাক-এ-বিদ্দতকে অবৈধ হিসেবে গণ্য করা হয়েছে। এই আইনের আওতায় স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দিলে, স্বামীর তিন বছরের হাজতবাসের সংস্থান রয়েছে প্রস্তাবিত বিলে।

প্রস্তাবিত বিলে তাৎক্ষণিক তিন তালাকের শিকার হওয়া মুসলিম মহিলাদের বেশ কিছু অধিকারও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট মহিলা নিজের ও নাবালক সন্তানদের জন্য স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি করতে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে পারবেন। পাশাপাশি, তিনি সন্তানদের হেফাজতের আবেদনও করতে পারবেন।

প্রস্তাবিত বিল অনুযায়ী, যে কোনও আকারে—তা সে মৌখিক হোক বা লিখিত অথবা ফোন, ইমেল, এসএমএস ও হোয়াটসঅ্যপের মতো বৈদ্যুতিন মাধ্যমে পাঠানো তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ও অবৈধ হিসেবে বিচার্য হবে।

বিলের বিরোধিতায় ইতিমধ্যেই সোচ্চার হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। তাদের দাবি, রাজ্যসভায় এই বিল পাস হলে বিভিন্ন মুসলিম সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।

তবে, রাজ্যসভায় বিল পাস হওয়া নিয়ে চাপে শাসক শিবির। কারণ, বিজেপি সেখানে এখনও সংখ্যালঘু। ফলে, বিরোধীরা চেষ্টা করবে বিলকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে।

ইতিমধ্যেই রাজ্যসভার সর্ববৃহৎ দল কংগ্রেস জানিয়ে দিয়েছে, অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। সূত্রের খবর, রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ এদিন দলীয় তথা অন্যান্য বিরোধী সাংসদদের সঙ্গে নিজের ঘরে বৈঠক করেন।

সূত্রের মতে, কংগ্রেস এই বিলের পক্ষপাতী। তবে, স্ট্যান্ডিং কমিটিতে বিল পাঠানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হবে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনার পরই। আরও জানা গিয়েছে, কংগ্রেস এই বিলে কিছু সংশোধনের দাবি করতে পারে। যেমন, মুসলিম মহিলাদের রক্ষণাবেক্ষণের খরচ বহন করতে হবে এবং ডিভোর্সের ক্ষেত্রে স্বামীদের প্রমাণ করতে হবে যে, তিন তালাক দেওয়া হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget