এক্সপ্লোর

এইচওয়ান বি ভিসার ওপর নিষেধাজ্ঞা মার্কিন অর্থনীতিকে আরও দুর্বল করে দেবে:নীতি আয়োগ সিইও

বেঙ্গালুরু:  সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচওয়ান বি ভিসার ওপর জারি করা নিষেধাজ্ঞা কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও দুর্বল করে দেবে এবং সেটা খুব শীঘ্রই বুঝতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প, মন্তব্য নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের। আমেরিকার বাসিন্দাদের স্বার্থরক্ষার্তে এইচওয়ান বি ভিসার ওপর না না নিয়ম লাগু করেছেন ট্রাম্প। এরফলে ভারতীয় কর্মীর সংখ্যা এবার সেখানকার তথ্যপ্রযুক্তি ক্ষেত্র এবং সফ্টওয়্যার সংস্থাগুলোতে কমে যাবে। অথচ এদেশ থেকে যাওয়া এই উচ্চ শিক্ষিত ভারতীয়রাই মার্কিন মুলুকের সফ্টওয়্যার সংস্থাগুলোর উন্নতিতে বিশাল ভূমিকা নিয়েছে। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক এই সিদ্ধান্তে সেই উন্নতির গতি মারাত্মক শ্লথ হয়ে যাবে, দাবি কান্তের। তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র চিরকালই খোলা অর্থনীতিতে বিশ্বাসী। প্রসঙ্গত, বিশ্বের সমস্ত দেশ যেমন জাপান, কোরিয়া, চিন, আমেরিকা খোলা অর্থনীতির হাত ধরেই উন্নয়নের একের পর এক ধাপ পেরিয়েছে। কিন্তু আজ হঠাৎ করে মুক্ত অর্থনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমেরিকা বলছে তারা ক্লোজ ট্রেডে বিশ্বাসী। এটা আন্তর্জাতিক বিশ্ব মেনে নেবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন কান্ত। তিনি আমেরিকার উদ্দেশ্যে তোপ দেগে বলেন নিজের উন্নতির সময় মুক্ত অর্থনীতিতে বিশ্বাসী, অথচ অন্য দেশের উন্নতির সময় আমি ক্লোজ ট্রেডে বিশ্বাসী, কেউ মেনে নেবে না। কান্ত এক প্রশ্নত্তোর পর্বে একথা বলেন। সেখানে তিনি আরও বলেন, ট্রাম্প তাঁর সিদ্ধান্তের ভুল অল্প কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন, কারণ সমস্ত জিনিষের উত্পাদনের খরচ একলাফে অনেকটা বেড়ে যাবে। এরফলে দাম বাড়বে সমস্ত জিনিষের। বিশ্বায়ন এখন উন্নতির মন্ত্র। বিশ্বের একটা বৃহৎ অর্থনীতি আজ কখনও দাবি করতে পারে না, তারা ক্লোজ ট্রেডে বিশ্বাস করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget