এক্সপ্লোর
আগরা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে জোড়া বিস্ফোরণ

আগ্রা: তাজমহল নিয়ে হুমকির জঙ্গি সংগঠন আইএসআইএসের হুমকির খবর প্রকাশ্যে আসার পরেই আগরা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে জোড়া বিস্ফোরণ। একটি বিস্ফোরণ হয় জঞ্জালের স্তূপে। আরেকটি হয় স্টেশনের কাছেই একটি বাড়িতে। ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশকর্তারা। পুলিশ সূত্রে খবর, একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে আইএস আগরার ঐতিহাসিক সৌধ তাজমহল সহ ভারতের বিভিন্ন স্থানে হামলার হুমকি দেয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই তাজ-নগরীতে জোড়া বিস্ফোরণ। ঘটনার পর পুরো শহরে জারি হয়েছে সতর্কতা। বিস্ফোরণ কীভাবে হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
Before You Go
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















