এক্সপ্লোর

টিভিতে ক্রাইম শো দেখে এক কিশোরকে খুন দুই বন্ধু সহ এক নাবালকের

নয়াদিল্লি:  টিভির পর্দায় ক্রাইম শো দেখে খুনের ছক। অবশেষে সেই পরিকল্পনা মতোই ১৭ বছরের এক কিশোরকে খুন করল দুই বন্ধু সহ এক নাবালক। তারপর ছেলেটির বাড়িতে বারংবার ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি। মূলত হত্যার ঘটনাটিকে অপহরণের মতো সাজানোর জন্যেই এই ছক কষে অপহরণকারীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির মেহেরৌলিতে। গত ২৮ অক্টোবর মেহেরৌলি থানায় এক ব্যক্তি এসে তাঁর ছেলেকে অপহরণের কথা পুলিশকে জানায়। পুলিশকে অপহরণকারীদের দাবির কথাও জানান ওই ব্যক্তি। মৃত কিশোর দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। প্রতি শনিবার শনিধাম মন্দিরে যেত ওই কিশোর। গত শনিবারও সন্ধেবেলা সাতটার সময় নিজের স্কুটার নিয়ে মন্দিরে যায় ওই কিশোর। কিন্তু তারপর রাত সাড়ে নটা বেজে যায়, কিন্তু বাড়ি ফেরে না। পরিবারের থেকে যখন কিশোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তখন কিশোরের ফোনটি নট রিচেবল ছিল। এরপর ছেলেকে ফের ফোনে ধরার চেষ্টা করে তার বাবা। কিন্তু অন্য একজন ধরে বলে, ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ ২০ লক্ষ টাকা দিতে হবে। এরপরই পুলিশে যোগাযোগ করে মৃত কিশোরের বাবা। তদন্তে নেমে মৃত কিশোরের স্কুটারটি উদ্ধার করে পুলিশ। তারপর মন্দির এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে তিনজন মোটর সাইকেলে এসে ওই কিশোরকে নিয়ে তার স্কুটারটিতে চেপে মিত্তল গার্ডেনের দিকে গিয়েছে। এরপর কিশোরের এক বন্ধু অভিযুক্তদের চিহ্নিত করে। অভিযুক্তরা হল নবীন সিংহ (২০), আকাশ চৌধুরী (২৩) এবং একজন নাবালক। এরপরই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। জেরায় অভিযুক্তরা জানায়, নবীনের সম্প্রতি একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। সে আবার মৃত কিশোরের ক্লাসে পড়ত। নিহত কিশোরের সঙ্গে সেই মেয়েটির ঘনিষ্ঠতা বাড়ায় সহ্য করতে পারেনি নবীন। তারাই টিভিতে ক্রাইম শো দেখে খুনের ছক কষে। মিত্তল গার্ডেনে কিশোরকে খুন করে জঙ্গলে দেহ ফেলে দেওয়া হয়। মৃতের মোবাইলটি নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল পুলিশকে বিভ্রান্ত করতে।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget