এক্সপ্লোর
কুপওয়ারায় অনুপ্রবেশ রুখে দিল সেনা, গুলিযুদ্ধে হত ২ জঙ্গি

শ্রীনগর: কাশ্মীরের কুপওয়ারার নওগাম সেক্টরে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের ভারতের ঢোকার চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুজন জঙ্গি। জনৈক সেনা অফিসার জানান, বৃহস্পতিবার ভোরে নওগামের টুট মারি গলির কাছে অনুপ্রবেশের চেষ্টা করা ৫-৬ জন সন্ত্রাসবাদীর একটি দলকে বাধা দেন জওয়ানরা। ৩৫ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা সন্ত্রাসবাদীদের চ্যালেঞ্জ করলে তারা গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালায় জওয়ানরা। ঘন জঙ্গলে গুলির লড়াই দীর্ঘক্ষণ ধরে চলছে বলে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত দুজন জঙ্গি নিহত হয়েছে। তাদের দেহ সংঘর্ষস্থলেই পড়ে আছে। বাকি জঙ্গিদের কাবু করতে ১৮ জাঠ ও নাগা রেজিমেন্টের বাড়তি বাহিনীকে অভিযানে সামিল হতে পাঠানো হয়েছে বলে জানান ওই সেনা অফিসার।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর






















