এক্সপ্লোর

'ভিআইপি সংস্কৃতি'র পক্ষে সওয়াল, মন্ত্রীদের লালবাতির ব্যবহারে আপত্তির কিছুই নেই, বললেন উমা ভারতী

নয়াদিল্লি:  ভিআইপি সংস্কৃতির পক্ষেই সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তাঁর বক্তব্য, কোনও মন্ত্রী কর্তব্যরত অবস্থায় থাকলে প্রয়োজনে গাড়ি চলাচল বন্ধ এবং বিমানের দেরী হলে, তা আদৌ অবৈধ নয়। পঞ্জাবে মন্ত্রীদের লালবাতির ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী বলেছেন, কোনও মন্ত্রী কর্তব্যরত অবস্থায় লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেই পারেন। এমনকি তাঁর জন্য রাস্তায় গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য থমকেও থাকতে পারে। কোনও মন্ত্রী কোনও বৈঠকের জন্য গেলে বিমানও ৫-৭ মিনিট দেরী করে ছাড়তে পারে। উমার যুক্তি, কোনও কারণে মন্ত্রী বৈঠকে যোগ দিতে না পারলে কোনও প্রকল্প সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে যদি দেরী হয়, তাহলে কয়েক কোটি টাকা লোকসান হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ভিআইপি কালচার অবসানের যে প্রবণতা চালু করেছেন তা এখন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পরই অমরিন্দার সিংহ মন্ত্রীদের লালবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন। উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একই পথে হেঁটেছেন। উমা ভারতী এই প্রবণতার জন্য কেজরীবালের সমালোচনা করেছেন। উমা বলেছেন, মন্ত্রীদের তাঁদের যাত্রার কারণ সম্পর্কে সরকারকে লিখিতভাবে জানানো উচিত। ব্যক্তিগত সফরে লালবাতি ব্যবহার করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget