এক্সপ্লোর
দলিতদের সঙ্গে ভোজনে নেই, বললেন, আমি রাম নই যে, ওদের সঙ্গে বসে খেলে ওরা শুদ্ধ হয়ে যাবে! উমার মন্তব্যে বিস্ময়, ক্ষমা চাইলেন

ছত্তরপুর (মধ্যপ্রদেশ): বিজেপি, আরএসএস যখন দলিত সম্প্রদায়কে সহমর্মিতার বার্তা দিতে তাদের বাসভবনে রাত কাটাতে, তাদের সঙ্গে পাত পেড়ে বসে খেতে বলছে দলীয় মন্ত্রী, সাংসদ, বিধায়কদের, সে সময় কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর বিতর্কিত মন্তব্য, তিনি এ ধরনের গণভোজে সামিল হন না কেননা তিনি নিজেকে ভগবান রাম বলে ভাবেন না, এটা মনে করেন না যে, দলিতদের সঙ্গে বসে খেয়ে তাদের শুদ্ধ করে দেবেন! এখানকার দাদরি গ্রামে দুদিন আগে এক অনুষ্ঠানে দলিতদের সঙ্গে খাওয়ার কর্মসূচিতে যোগ না দিয়ে উমা বলেন, দলিতদের ঘরে খেতে যাই না, যদিও তফসিলিদের সঙ্গে বসে খাওয়ার রীতি সমর্থন করি। তিনি বরং দলিতদের নিজের বাড়িতে ডেকে খাওয়ানোর পক্ষপাতী বলে জানান উমা। গত কয়েক মাস ধরে বিজেপি, সঙ্ঘ পরিবার সামাজিক সম্প্রীতি ও জাতপাত নিশ্চিহ্ন করার বার্তা দিতে কমিউনিটি মিল অর্থাত গণভোজের আসর বসাচ্ছে দলিত মহল্লায়। কিন্তু উমার মত, আমি ভগবান রাম নই যে ওদের পাশে গিয়ে বসলে ওরা শুদ্ধ হয়ে যাবে। উল্টে ওরা আমার বাড়ি আসুক, আমার রান্নাঘরে বসুক, তাহলে আমরা পবিত্র হব। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন, নিজের বাড়ির খাবার টেবিলে দলিতদের বসিয়ে খাওয়ালে তাঁর থালা-বাসনগুলি শুদ্ধ হবে। তিনি দলিতদের উদ্দেশ্যে বলেন, দিল্লি আসুন। আমার ভাগনা-বউ আপনাদের জন্য রান্না করবে, আমি আপনাদের খাবার পরিবেশন করবে। আমার ভাগ্নে আপনাদের এঁটো বাসনপত্র তুলে নিয়ে গিয়ে ধোয়ামাজা করবে। আমি আপনাদের নিজের বাড়িতে ডাকছি কেননা আমার খাওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদের ভালবাসি, সবসময় আপনাদের সঙ্গেই আছি। পরে অবশ্য উমা ক্ষমা চেয়ে নিয়ে বলেন, তিনি জানতেন না যে, ওখানে ওদের সঙ্গে খাওয়ার কথা ছিল তাঁর। অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উমার ঘনিষ্ঠ সহযোগী হরষু মহারাজ। উমার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, আমার ১৫০ কিমি দূরে টিকমগড় জেলার পাপোড়ায় যাওয়ার কর্মসূচি ছিল। ওদের সঙ্গে বসে খেতে না পারায় ক্ষমা চাইছি। তবে একইসঙ্গে তাঁর সাফাই, সম্প্রীতি তৈরি করতে দলিতদের সঙ্গে পংক্তিভোজনে বসতে হয়, এই ধারণার দিন এখন আর নেই।
আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























