এক্সপ্লোর

জম্মুতে পাক হামলায় হত ৮ ভারতীয়, পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজনাথ-পর্রীকর

শ্রীনগর:  সাম্প্রতিককালে সীমান্তে সবচেয়ে বড় পাক হামলা। সীমান্তে পাকিস্তানের গুলি-মর্টারে প্রাণ হারালেন ৮ ভারতীয় নাগরিক। সাম্বা সেক্টরে ৬জন নিহত হয়েছেন, রাজৌরিতে মারা গেছেন ২জন। পাকিস্তানের লাগাতার গুলিতে আহত ১৪ ভারতীয়। অরনিয়া, সাম্বা, বান্দিপোরা, নৌসেরায় লাগাতার গুলি। বসে নেই বিএসএফও। জবাবি গুলিতে ২ পাক সেনাকে নিকেশ করেছে তারা। #FLASH One 19-year old girl killed in firing by Pakistan in Ramgarh sector of Samba district, Jammu and Kashmir — ANI (@ANI_news) November 1, 2016 মঙ্গলবার ভোর থেকে আন্তর্জাতিক সীমান্ত বরাবর সাম্বা, জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলায় গুলি-মর্টার বর্ষণ শুরু করে পাক সেনা। ১২০ মিলিমিটার হেভি ক্যালিবার রাইফেলের পাশাপাশি তারা ব্যবহার করছিল ৮২ মিলিমিটার মর্টার বম্ব। শুধু সাম্বার রামগড় সেক্টরে ৫ নাগরিক এই পাক হামলায় প্রাণ হারান, আহত হন ৯জন। ওই এলাকাতেই ক্রমাগত গুলি-মর্টার বর্ষণের শক সহ্য করতে না পেরে আরও একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে শুধু সাম্বায় মৃতের সংখ্যা ছোঁয় ৬। হতাহতদের বাড়ি রামগড়ের জারদা ও রঙ্গুর ক্যাম্প গ্রামে। এছাড়া রাজৌরির মাঞ্জাকোটে এলাকায় পাক গুলি-মর্টারের আঘাতে ২ মহিলার মৃত্যু হয়েছে। নৌশেরা সেক্টরে জখম হয়েছেন সেনার হয়ে কাজ করা ৩ মালবাহক। পুঞ্চের মেন্ধার শহরেও এসে পড়েছে পাক শেল, এতে আহত হয়েছেন ৩জন। সেনা-বিএসএফের জবাবি গুলিতে সীমান্ত বরাবর নৌশেরা সেক্টরের উল্টোদিকে নিকেশ হয়েছে ২ পাক সেনা। পাক রেঞ্জার্সরা ছোট ছোট অস্ত্র নিয়ে হামলা শুরু করে মঙ্গলবার ভোর সাড়ে ছটা নাগাদ। প্রথমে এক জায়গাতেই অস্ত্রবর্ষণ হচ্ছিল, পরে সাম্বার রামগড়, অরনিয়া সেক্টরের চার-পাঁচ জায়গা লক্ষ্য করে শুরু হয় গোলাবর্ষণ, জানিয়েছেন বিএসএফ-এর ডিআইজি ধর্মেন্দ্র পারিখ। NAUSHERA-CEASEFIRE 1 Pakistan violates ceasefire in Nowshera sector in Rajouri sector of Jammu and Kashmir, firing on since 5 AM. pic.twitter.com/4jLUGVTj4B — ANI (@ANI_news) November 1, 2016 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ভারত-পাক সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা প্ররধান দলবীর সিংহ সুহাগ সহ শীর্ষ আধিকারিকরা হাজির ছিলেন ওই বৈঠকে। পাক সেনার গুলিবর্ষণের ভারত যেভাবে পাল্টা জবাব দিচ্ছে, তা দুই কেন্দ্রীয় মন্ত্রীকে বিশদে জানানো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget