এক্সপ্লোর

পশ্চিমবঙ্গে অশান্তি তৃণমূলেরই প্রজেক্ট, তোপ রাম মাধবের

বেঙ্গালুরু: বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধবের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে মাধবের মন্তব্য, বর্তমানে বাংলায় যে অশান্তি চলছে, তা রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই তৈরি প্রজেক্ট, কারণ অশান্তি থাকলে তার রাজনৈতিক ফায়দা তুলবেন তিনি। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও বিজেপি শান্তি নষ্ট করার চেষ্টা করছে, জেনেবুঝে সম্পূর্ণ অসহযোগিতা করছে বলে গতকালই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্য সরকারের দাবি মতো সিআরপিএফ পাঠায়নি কেন্দ্র, পাহাড়ের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরেই। দার্জিলিঙে অচলাবস্থা চলছে টানা ২৫ দিন ধরে। পাল্টা আজ এক আলোচনা সভায় মাধব মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনার রাজ্যে একদিকে গোর্খা জনগণ আন্দোলনে নেমেছেন, আপনি তাঁদের কথা শুনছেন না, অন্যদিকে চলছে সাম্প্রদায়িক হাঙ্গামা। আপনার সত্যিই কি কষ্ট হয়?আপনার নিজের কাছে কোনও উত্তর নেই, আপনি তাই দুষছেন অন্যদের। সাংবাদিকদের মাধব বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার হাল ভয়াবহ হয়ে ওঠার জন্য তৃণমূল কংগ্রেসও সমান দায়ী। গোরক্ষাকে 'মহান অভিযান' বলেন তিনি। মাধবের বক্তব্য, আমরা হলাম পুজো-কেন্দ্রিক সমাজ। ভারতীয়রা প্রতিটি জিনিস পবিত্র বলে দেখে। কিন্তু দেশকে এই পবিত্রতা বোধকে সঠিক ভাবে বুঝতে হবে। গরু পবিত্র, গোরক্ষা পবিত্র কাজ। তবে মনে রাখতে হবে, সবচেয়ে দামী হল জীবন। গরুর পবিত্রতা রক্ষা করতে হবে বৈকি, কিন্তু তা বলে জীবনের পবিত্রতা নষ্ট হতে দেওয়া চলবে না। কোনও কিছু রক্ষার নামে কাউকে পেটানো যায় না। বিজেপির সঙ্গে যোগ থাকা ইন্ডিয়া ফাউন্ডেশন নামে থিঙ্কট্যাঙ্কের লোকজনকে পূর্ব নির্ধারিত সফরের ভিসা চিন দেয়নি বলে যে খবর শোনা যাচ্ছিল, সে প্রসঙ্গে অবশ্য মাধব জানান, বিষয়টি মিটে গিয়েছে, ওই সফরও সূচি অনুসারেই হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget