এক্সপ্লোর
একসঙ্গে ৫ সন্তানের জন্ম !

রায়পুর: বিরল ঘটনা। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন বছর ২৫-এর এক মহিলা। ঘটনায় অবাক হাসপাতালের ডাক্তাররাও। আজ ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে সিভিল হাসপাতালে একসঙ্গে ৫ শিশুর জন্ম দেন লখনপুর ব্লকের বাসিন্দা মণিতা নামে ওই মহিলা। হাসপাতালের চিকিতসক কেআর টেকাম জানিয়েছেন, সাধারণ সদ্যোজাতদের থেকে ওজনে খানিকটা কম হলেও ৫ সদ্যোজাতই সুস্থ রয়েছে। ৭ মাসেই প্রসব হওয়ায় বাচ্চাগুলির প্রত্যেকেরই ওজন ১-১.৫। আপাতত চিকিতসকদের তত্ত্বাবধানেই রয়েছে তারা। মণিতার আত্মীয়রা জানিয়েছেন, গত ৩১ মার্চ হঠাতই প্রসব যন্ত্রণা ওঠায় মণিতাকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী উমেশ কুমার। ডেলিভারির আগে তাঁর সোনোগ্রাফি টেস্ট করা হলে, সেখানে দেখা যায়, দুইয়ের বেশি সন্তান রয়েছে তাঁর গর্ভে। কিন্তু সেই সংখ্যাটা যে পাঁচ, তা কল্পনাও করতে পারেননি আত্মীয়রা। এর আগেও এক সন্তানের জন্ম দিয়েছেন মণিতা। কিন্তু সে বাঁচেনি। এক সন্তানকে হারিয়ে পাঁচ সন্তান ফিরে পেলেন তিনি।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















