এক্সপ্লোর
উত্তরপ্রদেশ: জেলের মধ্যে সেলফি তুলে ফেসবুকে আপলোড করল তিন বন্দি

মুজফ্ফরনগর: জেলের মধ্যে সেলফি তুলে সেখান থেকেই সোশ্যাল সাইটে আপলোড করার অভিযোগ উঠল তিন বন্দির বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তরপ্রদেশ।
খবরে প্রকাশ, তিন বিচারাধীন বন্দি মুজফ্ফরনগর জেলা সংশোধনাগারের মধ্যেই স্মার্টফোনে সেলফি তোলে। তারপর তারা সেই ছবি ফেসবুকে আপলোড করে দেয়।
ছবি আপলোড হওয়ার পরই, টনক নড়ে প্রশাসনের। তারা সঙ্গে সঙ্গে ওই স্মার্টফোন বাজেয়াপ্ত করে। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।
জেল সুপার জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে, জেলে বন্দি মক্কেলের সঙ্গে সাক্ষাতের সময় মোবাইল ফোন নিয়ে যাওয়ায় এক আইনজীবীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।
Before You Go
PM Narendra Modi Speech: "২০৪৭-এ বিকশিত ভারত, একটাই মন্ত্র উই উইল ডু ইট", বললেন মোদি | ABP Ananda





















