এক্সপ্লোর

উত্তরপ্রদেশের ফল কিছুই নয়, গুজরাতে কী হয় দেখুন: অমিত শাহ

সোমনাথ: সদ্য ফল প্রকাশিত হওয়া উত্তরপ্রদেশের পুর-নির্বাচনে বিজেপির জয় শুধুমাত্র ট্রেলার। আসল চিত্র দেখা যাবে গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে। এমনটাই জানালেন অমিত শাহ।

শনিবার সোমনাথের গিরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, উত্তরপ্রদেশের পুরভোটে কংগ্রেস একটিও আসন পায়নি। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি নতুন উচ্চতায় পৌঁছেছে।

সদ্যসমাপ্ত পুরভোটে বিজেপি ১৬টির মধ্যে ১৪টি আসনে জয়ী হয়েছে। অমিত শাহ বলেন, গত তিনমাস ধরে কংগ্রেস বলে আসছে যে, তারা গুজরাতে আসছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের মানুষ বলছেন, কংগ্রেস যাচ্ছে। তিনি যোগ করেন, কংগ্রেস এমন হেরেছে যে ‘রাহুল বাবা’-র অমেঠি আসনেও তারা মুখ থুবড়ে পড়েছে।

অমিত শাহ মনে করিয়ে দেন, আগামী ১৮ ডিসেম্বর গুজরাতে যা ঘটতে চলেছে, তার তুলনায় উত্তরপ্রদেশ কিছুই নয়। তাঁর দাবি, ফলপ্রকাশের পর বিজেপি গুজরাতে বিজয়ী হবে এবং ১৫০-র বেশি আসন নিয়ে সরকার গঠন করবে।

জিডিপি পরিসংখ্যান নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। জানান, নতুন তথ্য প্রকাশের পর ওদের নেতারা চুপ হয়ে গিয়েছেন। তিনি বলেন, তিনমাস আগে জিএসটি-র ফলে জিডিপি কিছুটা কমে যাওয়ায় গোটা কংগ্রেস নেতৃত্ব টিভিতে চলে এসেছিল। দেশের অর্থনীতির মন্দা শুরু হয়েছে বলে চেঁচামেচি শুরু করে দিয়েছিল। এখন জিডিপি বেড়ে যাওয়ায় তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। উত্তরপ্রদেশের ফল তাঁদের আরও চুপ করিয়ে দিয়েছে।

গুজরাত নির্বাচনের ইস্যু নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর মতে, সেখানে জাতি-বিভাজন ও পরিবারতস্ত্র শাসনকে হাতিয়ার করেছে তারা। অন্যদিকে, বিজেপি সর্বদা উন্নয়নকে হাতিয়ার করেছে। অমিতের দাবি, কংগ্রেস যদি উন্নয়নকে হাতিয়ার করে, তাহলে তারা জীবনে নির্বাচন জিততে পারবে না।

গুজরাতে কংগ্রেস কোনও উন্নয়ন করেনি বলে অমিত শাহ অভিযোগ করেন। জানান, বর্তমান বিজেপি সরকার সৌরাষ্ট্র অঞ্চলে জলের সমস্যা সমাধান করেছে। অন্যদিকে, প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভিত্তপ্রস্তর স্থাপনের পর ৫০ বছর ধরে নর্মদা যোজনাকে কোনও না কোনওভাবে থমকে দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget