এক্সপ্লোর

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর আদিত্যনাথের দফতরও সাজছে গেরুয়া রঙে, ‘গৈরিকীকরণ’! তোপ বিরোধীদের

লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরে এবার গেরুয়া রং। রাজ্য সচিবালয়ের সংযুক্ত ভবনটি লাল বাহাদুর শাস্ত্রী ভবন নামে পরিচিত। এই ভবনটিই রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর। এখানেই বসেন রাজ্যের পদস্থ আমলারা। এখানেই রয়েছে রাজ্যের মুখ্য সচিবের অফিসও। এই ভবনের চিরাচরিত রং ছিল নীল-সাদা। এবার তা হচ্ছে গেরুয়া রঙের। ইস্টেট বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, ভবন চত্বরের বাইরের দেওয়াল রং হবে গেরুয়া। সম্প্রতি ভবনটির মেরামত ও দেওয়ালের রঙ গেরুয়া করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর শিষ্যরা মহারাজ বলেই ডাকেন। গেরুয়া পোশাকই তিনি পরেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর তাঁর চেয়ার ঢাকার তোয়ালে থেকে শুরু করে দরজা-জানালার পর্দাও গেরুয়া রঙের সঙ্গে মানানসই করা হয়েছে। ষষ্ঠতলায় মুখ্যমন্ত্রীর অফিসের তোয়ালের রঙ গেরুয়া। জানালা-দরজার পর্দার রং গেরুয়ার সঙ্গে মানানসই। সম্প্রতি মুখ্যমন্ত্রী ৫০ টি গেরুয়া রঙের বাসের উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানের মঞ্চও সাজানো হয়েছিল গেরুয়া রঙের পর্দা ও বেলুনে। সম্প্রতি শিক্ষা বিভাগও প্রাথমিক পড়ুয়াদের জন্য গেরুয়া রঙের ব্যাগই বিলি করেছে। যোগী সরকারের ১০০ দিন ও ছয় মাস উপলক্ষ্যে সরকারি বুকলেটও গেরুয়া রঙেই ছাপানো হয়েছিল। বিরোধীরা অবশ্য বিষয়টিকে ভালো চোখে দেখছে না। তাদের অভিযোগ, বিজেপি সরকার সরকারি ভবনগুলিরও ‘গৈরিকীকরণ’ ঘটাচ্ছে। কংগ্রেস নেতা দ্বিজেন্দ্র ত্রিপাঠি বলেছেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কোনও বিশেষ রংকে এভাবে ব্যবহার করা একেবারেই অনুচিত।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget