এক্সপ্লোর

ভারতের ইতিহাসে এই প্রথম, ট্রেন দুর্ঘটনায় আহতদের সাহায্যে গ্রিন করিডোর

কানপুর: যুদ্ধকালীন তৎপরতায় পটনা-ইনদওর এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারে হাত দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যাত্রীদের উদ্ধারকাজ ত্বরাণ্বিত করতে নজিরবিহীনভাবে লখনউ থেকে কানপুরের মধ্যে তৈরি হয়েছে অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন করিডোর বা গ্রিন করিডোর। এই করিডোর দিয়ে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পৌঁছনো হচ্ছে। রবিবার ভোররাতে কানপুরের কাছে পটনা-ইনদওর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ফেলেছেন ১০০-র কাছাকাছি যাত্রী। আহতের সংখ্যা ১৫০-র বেশি। পুলিশ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ কামরার ভেতরে অনেক যাত্রী এখনও আটকে রয়েছেন। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও পিএসি ঘটনাস্থলে পৌঁছেছে। কানপুরের হালেট হাসপাতাল ও লখনউয়ের ট্রমা সেন্টার ওয়ান, টু আর কিং জর্জস মেডিক্যাল ইউনিভার্সিটিতে চলছে আহতদের চিকিৎসা। অ্যাম্বুলেন্সগুলি যাতে তাঁদের গ্রিন করিডোর দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, নিরাপদে হাসপাতালে নিয়ে যেতে পারে, তা দেখছে রাজ্য পুলিশ। সম্ভবত এই প্রথম ভারতে কোনও রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে তৈরি হয়েছে গ্রিন করিডোর। অর্থাৎ এমন একটি রাস্তা, যেখানে ট্রাফিক সিগন্যাল দরকারমত লাল ও সবুজ করা যায়, যাতে ভিড়ভাট্টা কম হয় ও প্রয়োজনমত জরুরি ভিত্তিতে দ্রুত যেতে দেওয়া যায় গাড়িকে। দুর্ঘটনায় পড়া ট্রেনটিতে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এস ১ ও এস ২ কোচ। এছাড়াও সিটিং কাম লাগেজ রেক কোচ এসি ১-ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুঁড়িয়ে গেছে দুটি সাধারণ কামরা এবং এস ৩, ৪, ৫ ও ৬টি অন্য কোচ। দুর্ঘটনার জেরে ঝাঁসি-কানপুর রেললাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে পুষ্পক এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন। আরও পড়ুন অঙ্গপ্রতিস্থাপনে বেনজির পদক্ষেপ, শহরে প্রথম গ্রিন করিডর

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget