এক্সপ্লোর
উত্তরপ্রদেশে দুদিনে গ্রেফতার ৮০০ ইভ- টিজার

লখনউ: নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির হাল শোধরানোর উদ্যোগ উত্তরপ্রদেশ পুলিশের। গত ২ দিনে পুলিশ ইভ-টিজিং ও মহিলাদের পিছু ধাওয়া করার অভিযোগে ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি দলজিত্ চৌধুরী এ কথা জানিয়ে বলেছেন, ইভ-টিজিং রুখতে একটি বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। পুলিশের লক্ষ্য ইভ-টিজারদের সতর্ক করা ও তাদের কাউন্সেলিং করা। ডিজি আরও বলেছেন, মহিলাদের হেল্পলাইন ১০৯০ চব্বিশ ঘন্টাই সক্রিয়। ওই নম্বরে ফোন করে যে কোনও মহিলাই অভিযোগ জানাতে পারবেন। অ্যান্টি ইভ-টিজিং স্কোয়াডে বেশ কয়েকজন মহিলা পুলিশ অফিসারও রয়েছেন বলে জানিয়েছেন ডিজি।
Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















