এক্সপ্লোর

যান চলাচলে বাধা হয়, সওয়াল করে উত্তরপ্রদেশে রাস্তায় নমাজ, আরতি নিষিদ্ধ করল আদিত্যনাথ সরকার

আজ উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ওম প্রকাশ সিংহ বুধবার বলেন, নমাজ বা আরতির মতো আচার-অনুষ্ঠান যাতে রাস্তায় নেমে এসে যানবাহন চলাচলে বাধা না পড়ে, সেটা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যব্যাপী এটা কার্যকর হবে।

লখনউ: ‘নমাজ’, ‘আরতি’র মতো ধর্মীয় আচার-অনুষ্ঠান, কার্যকলাপ রাস্তার ওপর করা চলবে না। যান চলাচলে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান বাধার সৃষ্টি করে বলে সওয়াল করে এই নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এর আগে আলিগড়ে হিন্দু সংগঠনগুলি রাস্তায় ‘হনুমান চালিশা’ পাঠের ডাক দেওয়ার সময়ও একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। মসজিদের কাছে রাস্তার ওপর শুক্রবারের নমাজের প্রার্থনায়ও আপত্তি, প্রতিবাদ করেছিল হিন্দু গোষ্ঠীগুলি। আজ উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ওম প্রকাশ সিংহ বুধবার বলেন, নমাজ বা আরতির মতো আচার-অনুষ্ঠান যাতে রাস্তায় নেমে এসে যানবাহন চলাচলে বাধা না পড়ে, সেটা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যব্যাপী এটা কার্যকর হবে। এই নির্দেশ যাতে সৌহার্দ্যের মানসিকতার সঙ্গে পালিত হয়, সেজন্য শান্তি কমিটি গড়তে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডিজিপি। আলিগড়, মেরঠে একই ধরনের নির্দেশ বহাল থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তা এবার রাজ্যের সব শহর, নগরে সম্প্রসারিত হবে। এতে ভাল প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। কেন রাস্তায় শুক্রবারের নমাজ প্রার্থনা হবে, সেই প্রশ্ন তুলে হিন্দু সংগঠনগুলি ঘোষণা করেছিল, তারাও এবার রাস্তায় হনুমান চালিসা পাঠের আয়োজন করবে। এই প্রেক্ষাপটে আলিগড় জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়ে জানিয়ে দিয়েছিল, শান্তি-শৃঙ্খলা সুনিশ্চিত করতে এ জাতীয় সব অনুষ্ঠান নিষিদ্ধ হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget