এক্সপ্লোর
পর পর তিন কন্যাসন্তান,উত্তরপ্রদেশে মহিলার দুই হাত ভেঙে দিল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন

ফাইল ছবি
শাহজাহানপুর: পর পর দুবার কন্যাসন্তান হয়েছে। পরিবারের লোকজন অধীর অপেক্ষায় পুত্রসন্তানের জন্য। কিন্তু না,এবারেও কন্যাসন্তানেরই জন্ম হল। আর যায় কোথায়! আট বছরের বিবাহিত জীবনে কোনও পুত্রসন্তান দিতে পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল ওই মহিলার ওপর। মুচড়ে ভেঙে দেওয়া হল তাঁর হাত। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এই নির্মম ঘটনা ঘটেছে। জেলার পুলিশ সুপার (গ্রামীন) সুভাষ চন্দ্র শাক্য বলেছেন, ওই মহিলা গুরুতর জখম হয়েছেন। আমরা মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছি। সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাবরা গ্রামের রেখা দেবী নামে ৩০ বছরের মহিলার ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের এই নির্মম অত্যাচারের ঘটনা হয়ত গোপনেই থেকে যেত। কিন্তু সম্প্রতি মেয়ের বাড়িতে আসেন রেখার বাবা-মা। রেখাকে জখম অবস্থায় দেখে সব কথা জানতে পারেন। আট বছর আগে বিয়ে হয়েছিল রেখার। কয়েকমাস আগে তৃতীয়বার কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গালিগালাজ করতে শুরু করে। গত ৩০ মার্চ স্বামী ও তাঁর ভাই সহ পরিবারের অন্য লোকজন রেখাকে মারধর করে, এতে দুই হাতের হাড়ে চিড় ধরে তাঁর। গত ৪ এপ্রিল ফের রেখাকে মারধর করা হয়। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে বধূনির্যাতন সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
Before You Go
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার





















