এক্সপ্লোর

হাইওয়েতে মদের দোকান নিষিদ্ধ হওয়ার ফলে উত্তরপ্রদেশ সরকারের ৫ হাজার কোটি টাকা ক্ষতি

লখনউ: সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় ও রাজ্য সড়কের ধারে মদের দোকান নিষিদ্ধ হওয়ার ফলে উত্তরপ্রদেশ সরকারের ৫,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এমনই জানিয়েছেন রাজ্যের আবগারি মন্ত্রী জয়প্রতাপ সিংহ। তাঁর বক্তব্য, ‘২০১৬-১৭ অর্থবর্ষে আমাদের ১৯,০০০ কোটি টাকা লাভ করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আমরা ১৪,০০০ কোটি টাকা লাভ করতে পেরেছি। ফলে ৫,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।’ উত্তরপ্রদেশ সরকার আবগারি খাতে আয় বাড়ানোর লক্ষ্যে মদের দোকানগুলিতে নগদহীন লেনদেনের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন জয়প্রতাপ। তিনি আরও জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থবর্ষে ২০,০০০ কোটি টাকা লাভ করাই তাঁদের লক্ষ্য। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ধর্মীয় স্থান ও হাসপাতালের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান রাখা হবে না। যদি কেউ আপত্তি জানান, তাহলে আবাসিক কলোনিগুলি থেকেও সরিয়ে দেওয়া হবে মদের দোকান। কালোবাজারি এবং চুরি রুখতে আগামী বছরের ১৮ এপ্রিল নতুন আগবারি নীতি নিচ্ছে যোগী আদিত্যনাথ সরকার। গত বছরের ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এক নির্দেশে বলে, জাতীয় ও রাজ্য সড়কের ধারে মদ বিক্রি নিষিদ্ধ করতে হবে। এরপর এ বছরের ৩১ মার্চ সুপ্রিম কোর্ট ফের বলে, ১ এপ্রিলের মধ্যে জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রি ও পরিবেশন করা যাবে না। তবে যে শহরগুলির জনসংখ্যা ২০,০০০ বা তার কম সেখানে জাতীয় ও রাজ্য সড়কের ২২০ মিটারের মধ্যে মদ বিক্রি নিষিদ্ধ বলে জানায় আদালত। মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা বাড়তে থাকায় এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে মদ্যপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় ৪২ শতাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget