এক্সপ্লোর

পাক হাইকমিশনারকে উরি হামলার তথ্যপ্রমাণ দিয়ে সন্ত্রাসে মদত থেকে বিরত থাকতে বার্তা ভারতের

নয়াদিল্লি: ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আবদুল বসিতকে তলব করে উরির সেনাঘাঁটির হামলায় তাঁর দেশ থেকে লুকিয়ে চুরিয়ে আসা সন্ত্রাসবাদীদের জড়িত থাকার নথি, তথ্যপ্রমাণ তুলে দিলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। শুধু তথ্যপ্রমাণ দেওয়াই নয়, পাকিস্তান যাতে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়া, তার পৃষ্ঠপোষকতা থেকে বিরত থাকে, বুধবার সে কথাও পাক হাই কমিশনারকে জানিয়ে দিয়েছেন তিনি। সেনা ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে নিহত জঙ্গিদের কাছ থেকে মেলা জিপিএস ঘেঁটে পাওয়া তথ্য বসিতকে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখার কোন পয়েন্ট থেকে কখন তারা এ দেশে ঢুকেছিল, কোন পথ দিয়ে তারা হামলার স্থলে পৌঁছয়, সেই তথ্যও তুলে দেওয়া হয়েছে। পাকিস্তানের ছাপ্পা মারা গ্রেনেডের অংশও বসিতকে দিয়েছেন জয়শঙ্কর। উরি হামলায় পাকিস্তানি যোগসাজশের এহেন নথি-প্রমাণ দিয়ে তিনি তাঁকে বলেছেন, পাকিস্তান সরকার সীমান্ত পেরিয়ে চালানো এ ধরনের সন্ত্রাসবাদী আগ্রাসনের তদন্ত করতে চাইলে উরি ও পুঞ্চের ঘটনায় সামিল নিহত জঙ্গিদের আঙুলের ছাপ, ডিএনএ নমুনাও তুলে দিতে প্রস্তুত ভারত। S-Jaishankar.jpgজয়শঙ্কর বসিতের কাছে দাবি করেন, উরির সাম্প্রতিকতম সন্ত্রাসবাদী হামলায় এটাই স্পষ্ট যে,  পাকিস্তানে  সন্ত্রাসবাদের পরিকাঠামো অটুট রয়েছে। পাকিস্তান প্রকাশ্যে কথা দিয়েছিল, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেবে না, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাও করবে না। এবার সেই প্রতিশ্রুতি পালন করতে হবে।  তিনি বসিতকে এও মনে করিয়ে দেন,   ২০০৪-এর জানুয়ারিতেই  পাক সরকার তাদের ভূখণ্ডকে ভারত-বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ, এ কথা বুঝিয়ে দিয়ে বসিতকে জয়শঙ্কর বলেন, বারংবার সেই প্রতিশ্রুতি লঙ্ঘিত হচ্ছে। এটা গভীর উদ্বেগের বিষয়। এক বিজ্ঞপ্তিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, পঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হামলা দিয়ে শুরু। এ বছরে বারবার সশস্ত্র জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে হামলা চালানোর চেষ্টা করেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর এ ধরনের ১৭টি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে, যার জেরে ৩১ জন জঙ্গি খতম হয়েছে। এসবই বিদেশ সচিব বসিতকে জানিয়েছেন। ঘটনাচক্রে, উরি হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের হেপাজত থেকে জিপিএসের তথ্য ছাড়াও কমিউনিকেশন ম্যাট্রিক্স শিট, পাকিস্তানে তৈরি খাবার, ওষুধপত্র, জামাকাপড় সহ বিভিন্ন জিনিসপত্র জোগাড় করা হয়েছে। সবই দেখানো হয়েছে বসিতকে। সাংবাদিকদের জয়শঙ্কর বলেন, এবার পাকিস্তান কোনও জবাব দেবে, সেই অপেক্ষায়ই রয়েছি। গতকালই জয়শঙ্কর এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও সামরিক কার্যকলাপ সংক্রান্ত ডিরেক্টর জেনারেল (ডিজিএমও) উপস্থিত ছিলেন। সেখানে উরির হামলার স্থল থেকে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার করা যাবতীয় নথি, তথ্যপ্রমাণ বিদেশমন্ত্রকের অফিসারদের দেখানো হয়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget