এক্সপ্লোর

উরি হামলা: প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক

শ্রীনগর: কীভাবে জবাব দেওয়া হবে উরি সন্ত্রাসের? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এ নিয়ে চলছে এক উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনা প্রধান। রয়েছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকও। এর আগে, সোমবারই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তাঁর বাসভবনে বসেন আর এক উচ্চপর্যায়ের বৈঠকে। তাতে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পর্রীকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আইবি, র-এর ডিরেক্টর, স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষা সচিব, বিএসএফ ও সিআরপি-র ডিরেক্টর জেনারেলরা। এছাড়াও ছিলেন স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা। স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষিকে সোমবারই শ্রীনগরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনআইএ এই হামলার তদন্ত করবে বলে খবর। এনআইএ-র একটি দল ইতিমধ্যেই উরি পৌঁছে গেছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিষয়টি তুলবে দিল্লি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কড়া আক্রমণ করবেন পাকিস্তানকে। কীভাবে ঘটেছে রবিবার শেষরাতের হামলা? জানা গেছে, কাঁটাতারের বেড়া কেটে জঙ্গিরা ঢুকে পড়ে সেনাছাউনিতে। অদ্ভুতভাবে, ১০ ফুটের একটি পাঁচিলও টপকায় তারা, অথচ কারও তা নজরে পড়েনি। তারপর ভেতরে ঢুকেই শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। ঘুমন্ত সেনাদের তাঁবুতে গ্রেনেড ছুঁড়ে মারা হয়। শহিদ সেনাকর্মীদের বেশিরভাগই বিহার রেজিমেন্টের। ডোগরা রেজিমেন্টের ২ সেনাও শহিদ হয়েছেন।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget