এক্সপ্লোর

পর্দা উঠছে ইউপিএ আমলের আর এক কেলেঙ্কারির? ২০৮ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান চুক্তির তদন্তে আমেরিকা, ব্রাজিল

নয়াদিল্লি: ভিভিআইপি চপার কেলেঙ্কারিই শুধু নয়, মনে করা হচ্ছে, ইউপিএ আমলে প্রতিরক্ষা সংক্রান্ত আরও একটি দুর্নীতি হয়েছিল। জানা যাচ্ছে, ২০০৮-এ প্রথম ইউপিএ সরকার ৩টি ইএমবি-১৪৫ জেটের জন্য ব্রাজিলীয় বিমান প্রস্তুতকারী সংস্থা এমব্রায়েরের সঙ্গে ২০৮ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে। কিন্তু এ জন্য এমব্রায়ের নাকি মোটা টাকা ঘুষ দেয় ইংল্যান্ডের এক প্রতিরক্ষা সংক্রান্ত দালালকে। ভারতীয় আইন অনুযায়ী, প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে এ ধরনের দালাল বা আইনবহির্ভূত এজেন্ট ব্যবহার নিষিদ্ধ। প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়েছে এমব্রায়েরের কাছে। ১৫দিনের মধ্যে তাদের সবকিছু বিশদে জানাতে হবে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রক ও ডিআরডিও তাদের কাছে থাকা এই সংক্রান্ত যাবতীয় ফাইল বিশ্লেষণ করে দেখবে, আইনবহির্ভূত কিছু আছে কিনা। ২,৫২০ কোটি টাকার ডিআরডিও-র ওই প্রকল্পে ৩টি ইএমবি-১৪৫ জেট ভারতীয় বায়ুসেনার হাতে আসার কথা। ২০১১-য় ডিআরডিও-র হাতে একটি বিমান এসে পৌঁছেছে। বাকিদুটি পরে আসবে। এক ব্রাজিলীয় সংবাদপত্র জানিয়েছে, মার্কিন বিচার মন্ত্রক ২০১০ থেকেই ওই এমব্রায়ের চুক্তি তদন্ত করছে। এই চুক্তি সম্পন্ন করতে যেভাবে ডমিনিকান রিপাবলিকের সঙ্গে একটি চুক্তি সারা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এমব্রায়েরের কাছ থেকে ৩.৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার জন্য ধরা হয়েছে ডমিনিকান রিপাবলিকের এক প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সহ চারজনকে। তদন্ত এড়াতে পারেননি ৩জন এমব্রায়ের কর্তাও। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ব্রাজিল সরকার। ব্রাজিল সরকারের সঙ্গে এমব্রায়েরের এক পুরনো কর্মী এ ব্যাপারে চুক্তি সেরেছেন। ভারতের সঙ্গে এমব্রায়েরের জেট বিক্রির চুক্তি নিয়ে বিশদে সরকারকে জানাবেন তিনি, বদলে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না তারা। তবে ওই প্রতিরক্ষা চুক্তির দুর্নীতি সংক্রান্ত বিশদ তথ্য এখনও হাতে আসেনি। যতক্ষণ না ইংল্যান্ডের ওই দালালের পরিচয় জানা যাচ্ছে ও তাঁকে ঘুষ দেওয়ার বিষয়টি প্রমাণিত হচ্ছে, ততক্ষণ বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন এক এমব্রায়ের কর্তা। তাঁর বক্তব্য, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতে বিশাল বাজার রয়েছে, তাঁরা সেই বাজার ধরতে চান। এ জন্য তাঁদের মূল প্রতিযোগিতা আমেরিকার সঙ্গে। ব্রাজিলের সাও পাওলোর এমব্রায়ের বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রস্তুতকারী সংস্থা। একইসঙ্গে এরা বানায় কমার্শিয়াল, প্রাইভেট ও মিলিটারি জেট। ভারতেও এদের চোখে পড়ার মত উপস্থিতি রয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget