এক্সপ্লোর

সিএএ বিরোধী আন্দোলনে হিংসার অভিযোগে উত্তরপ্রদেশে দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেস নেতা-কর্মীদের

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় গত বছর আয়োজিত এক সমাবেশে হিংসাত্মক আচরণের অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার প্রধান শাহনওয়াজ আলমকে। এই গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেস নেতা ও কর্মীদের।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় গত বছর আয়োজিত এক সমাবেশে হিংসাত্মক আচরণের অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার প্রধান শাহনওয়াজ আলমকে।  এই গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেস নেতা ও কর্মীদের। কংগ্রেসের বিক্ষোভকারী নেতা ও কর্মীদেরও গ্রেফতার করে পুলিশ। পরে তাঁরা ছেড়ে দেওয়া হয়।    পুলিশের তরফে জানানো হয়েছে, ‘গত বছর ১৯ ডিসেম্বর হজরতগঞ্জ থানা এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার সময়ে হিংসাত্মক কার্যকলাপের জন্য এফআইআর দায়ের হয়েছিল শাহনওয়াজের বিরুদ্ধে। তারই ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।' শাহনাওয়াজের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হজরতগঞ্জ থানায় ছুটে যান উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয়কুমার লাল্লু, কংগ্রেস পরিষদীয় দলের নেতা আরাধনা মিশ্র এবং অন্যান্য নেতারা। ইতিমধ্যে চীৎকার করে শ্লোগান দিতে দিতে থানার দিকে ধেয়ে যান কংগ্রেসের কর্মী-সমর্থকরা। পুলিশ লাঠিচার্জ শুরু করে।তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনাক্ত করা গিয়েছে শিবম ত্রিপাঠী নামে এক পার্টি কর্মীকে। আলমের গ্রেফতারির প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অজয় লাল্লু।তিনি বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব সংক্রান্ত সরকারের পদক্ষেপ সম্পূর্ণ অগণতান্ত্রিক। মানুষ এটা চাইছেন না। সে জন্যই এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। আমরা কোনও ভুল করিনি। তাই আমরা যা করেছি বা করছি সেগুলোই চালিয়ে যাব। আম আদমির হয়ে আওয়াজ তোলাই আমাদের কাজ। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার করার জন্যই আমরা আন্দোলন চালিয়ে যাব।’ লাল্লু আরও বলেন, ‘বিরোধীদের কন্ঠ রোধ করতে চাইছে এই সরকার। আলমকে কোনও রকম নোটিস না দিয়েই রাতারাতি গ্রেপ্তার করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দাজনক।’

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget