এক্সপ্লোর

পর্যটন প্রচারে এক মিনিটের বিজ্ঞাপনে জন্যে বন্যা ত্রাণ তহবিল থেকে কোহলিকে ৪৭ লক্ষ টাকা দিয়ে বিতর্কে উত্তরাখণ্ড সরকার!

দেহরাদূন:  আগামী ১১ মার্চ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে ফের বিতর্কে উত্তরাখণ্ডের হরিশ রাওয়াত সরকার। সম্প্রতি এক সমাজকর্মী এবং বিজেপি সদস্য তথ্যের অধিকার জানার আইনে হরিশ রাওয়াত সরকারের কাছে বন্যা ত্রাণ তহবিল থেকে বিরাট কোহলিকে ৪৭ লক্ষ টাকা দেওয়া নিয়ে জবাব তলব করেন। প্রসঙ্গত, ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সাহায্যার্থে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়। সেখান থেকে কোহলিকে ২০১৫ সালে উত্তরাখণ্ডের পর্যটনের প্রচারের জন্যে তৈরি এক মিনিটের বিজ্ঞাপনে উপস্থিতির জন্যে ৪৭.১৯ লক্ষ টাকা দেওয়া হয়। সেসময় কোহলিকে উত্তরাখণ্ডের প্রতিনিধি হিসেবেও নিযুক্ত করা হয়। যদিও এপ্রসঙ্গে বিরাটের এজেন্ট এবং কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা এবং সিইও বান্টি সাজদের দাবি, সেসময় কোহলির সঙ্গে উত্তরাখণ্ড সরকারের কোনও টাকার লেনদেন হয়নি। এই অভিযোগ প্রসঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইসার সুরেন্দ্র কুমার আবার দাবি করেছেন, এরাজ্যের অর্থনীতির মূল মেরুদণ্ডই হল পর্যটন। সেক্ষেত্রে যদি এর প্রচারের জন্যে কোনও এক বিশিষ্ট ব্যক্তিকে বাছাই করা হয়, তাতে ক্ষতির কী আছে? এই লেনদেন এবং বিরাটকে রাজ্যের প্রতিনিধি হিসেবে নিয়োগ পুরোটাই হয়েছে আইনসঙ্গত ভাবে, মন্তব্য সুরেন্দ্র কুমারের। সমস্ত অভিযোগই কার্যত ভিত্তিহীন বলেই তিনি দাবি করেন। তবে বিরাটের এজেন্টের বক্তব্যের কথা সুরেন্দ্র কুমারকে জানানো হলে তিনি জানান, এই লেনদেন সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে তারপর তিনি মন্তব্য করবেন। এপ্রসঙ্গে বিজেপি সদস্য অজেন্দ্র অজয় কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, উত্তরাখণ্ডের প্রচারের জন্যে প্রতিনিধি নিয়োগ কী প্রয়োজন? যদিও বা নিয়োগ করা হয় তাঁদের ভূমিকায়ই বা কী রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে? আর নথি দেখাচ্ছে রুদ্রপ্রয়াগ জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ কোহলিকে এই টাকা দিয়েছিল। আর তাদের অনুমতি দিয়েছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা সংস্থা। তাঁর প্রশ্ন রাজ্যের কী অধিকার আছে এধরনের অনুমতি দেওয়ার ব্যাপারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget