এক্সপ্লোর

তফসিলি জাতিতে পড়েন কিনা, প্রমাণ দিতে রোহিত ভেমুলার মাকে নোটিস

অমরাবতী: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের আত্মঘাতী গবেষক-পড়ুয়া রোহিত ভেমুলার জাতপাত সংক্রান্ত পরিচয় নিয়ে দাবি, পাল্টা দাবির জেরে অন্ধ্রপ্রদেশের রাজস্ব দপ্তরের তদন্ত চলছিলই। রোহিতের প্রকৃত পরিচয় কী, তা খতিয়ে দেখা হচ্ছে। এবার তদন্তের অঙ্গ হিসাবে রোহিতের মা রাধিকাকে নোটিস দিলেন গুন্টুরের জেলা কালেক্টর। তিনদিন আগে পাঠানো নোটিসে রোহিতের মা-কে তিনি যে সত্যিই তফসিলি জাতিভুক্ত, তা প্রমাণ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, জাতপাত সংক্রান্ত পরিচয়ের ইস্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে গত বছরের জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে আত্মহত্যা করেন রোহিত। একটি দাবি হল, রোহিত পিছিয়ে পড়া 'ভাদ্দেরা' গোষ্ঠীভুক্ত (তাঁর বাবা ছিলেন এই গোষ্ঠীভুক্ত), পাল্টা দাবি করা হয় যে, তিনি 'মালা' নামে একটি তফসিলি জাতির সদস্য (রাধিকা এই গোষ্ঠীর)। গুন্টুরের জেলা কালেক্টর কান্তিলাল দাঁদেও গত এপ্রিলে জাতীয় তফসিলি জাতি কমিশনে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, রোহিত তফসিলি জাতিভুক্ত। কিন্তু রোহিতের পরিবারের দাবির বিরোধিতা করে পেশ করা পিটিশনের পরিপ্রেক্ষিতে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্ত প্রক্রিয়ায় ইতিমধ্যে রোহিতের মা রাধিকা ও তাঁদের পরিবারের অন্যদের সঙ্গে কথা বলেছেন রাজস্ব বিভাগের অফিসাররা। রাধিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া স্বামী অর্থাত্ রোহিতের বাবা মণি কুমারের সঙ্গেও কথা হয় তাঁদের। এবার নোটিস রাধিকাকে। ১৫ দিনের মধ্যে যদি রাধিকা প্রমাণ করতে না পারেন, তিনি সত্যিই তফসিলি জাতির মধ্যে পড়েন, তবে রোহিতকে দেওয়া তফসিলি জাতি শংসাপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget