এক্সপ্লোর

ভুয়ো খবর নিয়ে সরকারের নির্দেশ ‘অঘোষিত জরুরি অবস্থার’ সমান, আক্রমণ তোগাড়িয়ার

নয়াদিল্লি: ভুয়ো খবর ইস্যুতে সাংবাদিকদের স্বীকৃতি বাতিল নিয়ে কেন্দ্রের নির্দেশিকার তীব্র নিন্দা করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের দাবি, এই পদক্ষেপ ‘অঘোষিত জরুরি অবস্থার’ সমান।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে ভিএইচপি আন্তর্জাতিক কার্যকরি সভাপতি প্রবীণ তোগাড়িয়া জানান, যে কোনও অছিলায় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হলে তা নাগরিক অধিকারের ক্ষেত্রে ভয়ঙ্কর হবে।

এক বিবৃতির মাধ্যমে তিনি বলেন, আমরা সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরোধিতা করছি। এটা অঘোষিত জরুরি অবস্থা ছাড়া কিছুই নয়। কারও নাম না নিয়ে তোগাড়িয়া জানান, গত ৫২ বছর ধরে যারা এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করে এসেছে, এখন ক্ষমতায় এসে তারাই সেই পথ নিচ্ছে।

তোগাড়িয়ার মতে, এই পন্থা ভয়ঙ্কর। জানান, সংবাদমাধ্যমের কোনও খবরের সঙ্গে একমত হওয়া বা না হওয়াটা সম্পূর্ণভাবে ব্যক্তির ওপর নির্ভরশীল। তবে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ কখনই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্তগ্রহণ যে কোনও শাসকের মধ্যে ভয়ঙ্কর প্রবণতা। ভয় হচ্ছে যে, এই প্রবণতা সাধারণ মানুষের জীবনের অন্যান্য ক্ষেত্রেও পভাব ফেলতে পারে। বা যারা মানুষের হয়ে কথা বলে, তাদের ওপরও কোপ নেমে আসতে পারে।

তোগাড়িয়ার আহ্বান, এধরনের স্বৈরাতান্ত্রিক নিয়ম না চালু করতে এবং এধরনের অগণতান্ত্রিক পদক্ষেপের বিরোধিতা সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে করতে।

প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, যদি দেখা যায় সাংবাদিকরা ‘জাল খবর’ প্রচার করছেন তবে তাঁদের স্বীকৃতি বাতিল হয়ে যাবে।

স্মৃতি ইরানির মন্ত্রক বলেছে, প্রেস ইনফরমেশন ব্যুরো যদি সব দিক বিবেচনা করে জানিয়ে দেয়, জাল খবর প্রকাশিত হয়েছে, তবে এমন ঘটনা প্রথম ঘটলে ৬ মাসের জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের স্বীকৃতি বাতিল হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে ১ বছরের জন্য। এরপরেও একই ঘটনা ঘটলে বরাবরের জন্য বাতিল হবে স্বীকৃতি।

যদিও, এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ আসে, বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে। পিএমও বলেছে, কোনটা ভুয়ো খবর, সে ব্য়াপারে সিদ্ধান্ত নেবে অবশ্যই প্রেস কাউন্সিল ও ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। এরপরই, বিজ্ঞপ্তি প্রত্যাহার করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget