এক্সপ্লোর

বেঙ্গালুরুর বানেরঘাটা ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারিতে গাড়ির ওপর চড়াও সিংহ, ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: নিয়ম ভাঙা তাঁর না পসন্দ! তাই ভিন রাজ্যের চালক যখন তাঁর রাজ্যের এসে নিয়ম ভেঙার সাহস দেখিয়েছিলেন, তখন সমঝে দেওয়ার চেষ্টার কসুর করেননি পশুরাজ। কিন্তু রাখে হরি, মারে কে! তাই কোনও মতে প্রাণ হাতে ফিরতে পেরেছেন পর্যটকরা। দিন কয়েক আগে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বানেরঘাটা বায়োলজিক্যাল পার্কে। গাড়িতে করে জঙ্গল সাফারিতে বেরিয়েছিলেন কয়েকজন পর্যটক। জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি সিংহি। প্রথমে গাড়ির পাশে পাশে দিব্যি হাঁটছিল সে। কাছ থেকে সিংহি দেখার আনন্দে তখন আত্মহারা পর্যটকরা। কিছুক্ষণ রেকি করার পর আচমকাই মত বদল করে সিংহি। গতি বাড়িয়ে গাড়ি আটকানোর চেষ্টা করে সে। এরপর জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসেন পশুরাজ। তাঁর রাজ্যে ঢুকে ভিনরাজ্যের লোকজনের আস্ফালন বোধহয় পছন্দ হয়নি তাঁর। গাড়ির পিছনের কাচে আলতো টোকা দেওয়ার আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে চক্ষু ডড়কগাছ পর্যটকদের। একেবারে গাড়ির মাথায় ওঠার চেষ্টা করছেন পশুরাজ।!! গাড়ির ভিতর তখন পর্যটকদের আর্ত চিৎকার! শেষপর্যন্ত অবশ্য গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারেননি পশুরাজ। ঘটনায় কেউ আহত হননি ঠিকই, কিন্তু কেন জঙ্গলের মধ্যে গাড়ি দাঁড় করিয়েছিলে চালক? সিংহের থাবায় যদি গাড়ির পিছনের কাচ ভেঙে যেত? যদি গাড়িতে ঢুকে পড়তেন পশুরাজ? তাহলে তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। নিয়ম ভাঙায় চালককে বরখাস্ত করেছে পার্ক কর্তৃপক্ষ।

ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget