এক্সপ্লোর
ভিডিওতে দেখুন: কানহাইয়ার 'আজাদি' এখন বিজ্ঞাপণেও!

নয়াদিল্লি: কানহাইয়ার 'আজাদি চাহিয়ে' স্লোগান এবার বিজ্ঞাপণে। জেএনইউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কানহাইয়ার স্লোগানকেই বিজ্ঞাপণের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছে অনলাইন ট্রাভেল পোর্টাল যাত্রা ডট কম (Yatra.com)। বিজ্ঞাপণে মুখ্য চরিত্রে যিনি রয়েছেন, তাঁরও মুখের গড়ন অনেকটাই কানহাইয়ার মতো। প্লেনে নিজের পছন্দ মতো সিটে বসা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এয়ারপোর্টে স্লোগান দিতে থাকেন তিনি। তাঁর সঙ্গে যোগ দেন আরও বেশকিছু যাত্রী। সবমিলিয়ে বিজ্ঞাপণটি বেশ মজাদার। ইতিমধ্যেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত বছর একইরকমভাবে পুণের এফটিআইআই-এর ছাত্রদের প্রতিবাদকে নিজেদের বিজ্ঞাপণের বিষয়বস্তু করেছিল পেপসি। দেখুন যাত্রা ডট কম-এর মজাদার বিজ্ঞাপণটি:
Before You Go
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ





















