এক্সপ্লোর

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, বিজেপি পরিষদীয় বৈঠকে সিদ্ধান্ত

আমদাবাদ: গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বিজয় রূপানিকে বেছে নিলেন অমিত শাহ-রা। জল্পনা ছিল, গত বুধবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়া আনন্দীবেন পটেলের জায়গায় বসছেন নিতিন পটেল। কিন্তু শেষ পর্যন্ত বিজেপি পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ অংশ রূপানির প্রতিই সমর্থন জানায়। বৈঠকে ছিলেন বিজেপি সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীও। বৈঠক শেষে গডকরী জানান, বিধায়কদের পছন্দ রূপানিই। তিনিই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। গতকাল থেকেই অমিত শাহ দলের রাজ্য নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সর্বসম্মত ভাবে কে আনন্দীবেনের জায়গায় আসতে পারেন, তা নিয়ে মতামত শোনেন তাঁদের। গুজরাতে আগামী বছরই বিধানসভা নির্বাচন। রূপানির কাঁধে দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে বিধানসভা ভোটের বৈতরণী পার করে দেওয়ার গুরুদায়িত্বও এসে পড়ল। তিনিই দলকে ভোটে নেতৃত্ব দেবেন। আনন্দীবেন গত সপ্তাহে ফেসবুক পোস্টে জানান, আগামী নভেম্বরে তিনি ৭৫ পূর্ণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু কেন্দ্র ও রাজ্যস্তরে মন্ত্রী হওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমী ৭৫-এই বেঁধে দিয়েছেন, সে কথা মাথায় রেখেই তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন। গত সোমবার বিজেপি সংসদীয় বোর্ড আনন্দীবেনের সেই প্রস্তাব গ্রহণ করে। কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যা, একটানা দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিজেপি গুজরাতে সাম্প্রতিক পতিদার সংরক্ষণ আন্দোলন, উনায় দলিত নিগ্রহ, পুরভোটে গ্রামীণ এলাকায় ব্যাপক ভরাডুবির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে। মার খেয়েছে দলের ভাবমূর্তি। এর কিছুটা দায় মাথায় নিয়েই সরে গেলেন আনন্দীবেন। এবার চ্যালেঞ্জ মোকাবিলা কীভাবে করেন রূপানি, সেটাই দেখার। রবিবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget