এক্সপ্লোর
অন্ধ্রপ্রদেশের মন্দিরে প্রণামীর বাক্সে আইফোন

বিজয়ওয়াড়া: মন্দিরে প্রণামীর বাক্সে সাধারণত টাকা বা গয়না দেন ভক্তরা। কিন্তু দেবতার উদ্দেশে আইফোন সিক্স এস দিলেন এক ভক্ত। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার মোপিদেবীতে লর্ড সুব্রহ্ম স্বামী মন্দিরে এই ঘটনা দেখা গিয়েছে। শনিবার সারাদিনের প্রণামীর হিসেব করতে গিয়ে আইফোন পান ওই মন্দিরের এক কর্মী। এই প্রথম কোনও মন্দিরে দেবতাকে স্মার্টফোন দেওয়া হল। মন্দিরের ওই কর্মী মনে করছেন, সংশ্লিষ্ট ভক্ত হয়তো সম্প্রতি স্মার্টফোনের ব্যবসা শুরু করেছেন। ব্যবসা যাতে সফল হয় সেজন্য দেবতার আশীর্বাদ পেতেই প্রণামী হিসেবে আইফোন দিয়েছেন। এ বিষয়ে ওই মন্দিরের এগজিকিউটিভ অফিসার এম শ্রদ্ধা কুমারকে অবহিত করা হয়েছে। মন্দিরের সুপারিনটেন্ডেন্ট এ মধুসূদন জানিয়েছেন, এই আইফোনটি কী করা হবে, সে বিষয়ে সরকারের কাছ থেকে পরামর্শ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে উপহার সংক্রান্ত বিভাগের নিয়ম অনুযায়ী, প্রণামীর বাক্সে কোনও বৈদ্যুতিন যন্ত্র বা স্মার্টফোন পাওয়া গেলে সেটি মাটিতে পুঁতে দিতে হবে। ফলে আইফোনটিরও হয়তো সেই গতি হবে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
কলকাতা
ব্যবসা-বাণিজ্যের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















