এক্সপ্লোর

হিংসার ভাষায় হুমকি, মাথার দাম ঘোষণা গণতন্ত্রে চলে না, পদ্মাবতী বিতর্কের মধ্যেই বেঙ্কাইয়া

নয়াদিল্লি: 'পদ্মাবতী' বিতর্কের মধ্যেই হিংসার ভাষায় উগ্র হুমকি দেওয়া, কাউকে মেরে ফেলার ফতোয়া দিয়ে ইনাম ঘোষণার তীব্র নিন্দা করলেন বেঙ্কাইয়া নাইডু। উপরাষ্ট্রপতি অবশ্য সরাসরি পদ্মাবতীর উল্লেখ করেননি। আজ এখানে এক সাহিত্য উত্সবে তিনি সামগ্রিক চলচ্চিত্র, শিল্প সংস্কৃতির কথাই বলেছেন। দেশে আইনের শাসনের গুরুত্বহীন করে দেওয়ার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন বেঙ্কাইয়া। তিনি বলেন, কয়েকটি সিনেমা ঘিরে নতুন এক সমস্যা তৈরি হয়েছে। ছবিগুলি একটি বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে দাবি করে বিক্ষোভ, প্রতিবাদে নামছে কিছু মানুষ। তার মধ্যে অত্যুত্সাহী একদল লোক মাথার দাম ঘোষণা করে দিচ্ছে। এদের হাতে অত টাকা আছে কিনা, সন্দেহ হয় আমার। সকলেই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। এক কোটি টাকা কি মুখের কথা? কিন্তু গণতন্ত্রে এসব চলে না। গণতান্ত্রিক পথে প্রতিবাদের অধিকার আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ করুন, কিন্তু কারও অঙ্গহানি করা বা হিংসাত্মক হুমকি দেওয়া যায় না। আইনের শাসনকে খাটো করা ঠিক নয়। বেঙ্কাইয়া বিশেষ কোনও ছবির কথা বলছেন না বলে জানান। অবশ্য গরম হাওয়া, কিসসা কুর্সি কা, আঁধির মতো অতীতের কয়েকটি বিতর্কিত ছবির উল্লেখ করেন। পদ্মাবতী নিয়ে ইতিহাসবিদদের মধ্যেই দ্বিমত রয়েছে। এমনকী এমন কেউ বাস্তবে আদৌ ছিলেন কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ছবিটির মুক্তির বিরোধিতা করছে যারা, সেই কর্নি সেনা সহ নানা রাজপুত গোষ্ঠীগুলির দাবি, রানি পদ্মাবতীর চরিত্রহনন করা হয়েছে সঞ্জয় লীলা বনশালির ছবিতে, ইতিহাস বিকৃত করেছেন উনি। এজন্য বনশালি ও ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথা কাটলে কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে কয়েকজন। বেঙ্কাইয়া বলেছেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও যেমন নেই, তেমনই অন্যদের ভাবাবেগেও আঘাত করা যায় না। নিন্দা, প্রতিবাদের ক্ষেত্রে বাছবিচারের বিরোধিতা করে এ ব্যাপারে ধর্মের বিচারও ভুল বলে অভিমত জানান তিনি। বিরোধী মতপ্রকাশের প্রসঙ্গে উপরাষ্ট্রপতির মত, বিরুদ্ধ মত পোষণ করা গ্রহণযোগ্য, কিন্তু বিভাজন মেনে নেওয়া চলে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget