এক্সপ্লোর

মৃত্যুদণ্ড ধর্ষণ রোধ করে? কোনও বিজ্ঞানভিত্তিক সমীক্ষা হয়েছে? কেন্দ্রকে দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: ১২-র কমবয়সি মেয়ের ধর্ষণে দোষীর মৃত্যুদণ্ড চালু করতে অর্ডিন্যান্স আনার ব্যাপারে কোনও বিজ্ঞানভিত্তিক সমীক্ষা, মূল্যায়ন করা হয়েছে কি? কেন্দ্রের কাছে জানতে চাইল দিল্লি হাইকোর্ট। বেঞ্চ প্রশ্ন করে, মৃত্যুদণ্ড ধর্ষণ রুখতে পারে, এমন মনে করার ব্যাপারে কোনও গবেষণা কি করেছেন। নিগৃহীতার ওপর এর কী প্রভাব পড়তে পারে, ভেবে দেখেছেন? কতজন অপরাধী ধর্ষণ, খুনের সাজা একই হওয়ার ফলে নিগৃহীতাকে বেঁচে থাকতে দেবে? ২০১৩-র ফৌজদারি (সংশোধন)আইন চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি জনস্বার্থ পিটিশনের ব্যাপারে কেন্দ্রকে এইসব প্রশ্ন করে অস্থায়ী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরি শঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ। ২০১৩-র আইনে ধর্ষণে দোষী সাব্যস্ত ব্যক্তির ন্যূনতম সাত বছরের কারাবাসের ধারা অন্তর্ভুক্ত করা হয়, তার কম সাজা দেওয়ায় আদালতের ক্ষমতাও বাতিল করা হয়। প্রসঙ্গত, দুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০১৮-র ফৌজদারি আইন (সংশোধন) অর্ডিন্যান্সে ছাড়পত্র দেয়, যাতে ১২-র কমবয়সি মেয়েদের ধর্ষণে দোষীর ন্যূনতম ২০ বছর থেকে যাবজ্জীবন কারাবাস বা মৃত্যুর মতো কঠোর সাজার প্রস্তাব রয়েছে। তাতে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। নিগৃহীতার বয়স ১৬-র নীচে, কিন্তু ১২-র বেশি হলে অর্ডিন্যান্সে ন্যূনতম সাজার মেয়াদ ১০ থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি ধার্য হয়েছে জীবনের বাকি মেয়াদ কারাবাস। দেশব্যাপী উন্নাওয়ে নাবালিকার যৌন নিগ্রহ ও কাঠুয়ায় শিশুকন্যার ধর্ষণ, খুনে শোরগোলের জেরে কেন্দ্র চরম সাজা দেওয়ার পক্ষপাতী। কিন্তু হাইকোর্ট আজ বলেছে, প্রায়ই দেখা যাচ্ছে, নারী নিগ্রহকারীরা বয়সে ১৮-র নীচে, অধিকাংশ ক্ষেত্রেই যৌন নিগ্রহকারী নির্যাতিতার পরিবারেরই কেউ বা তার পরিচিত। কিন্তু তারপরও সরকার যৌন নির্যাতনের মূল কারণগুলি খুঁজে দেখছে না বা লোকজনকে সচেতন, শিক্ষিত করতেও কিছু করছে না। অর্ডিন্যান্স আনার আগে কোনও যৌন নিগৃহীতার কাছে কি জানতে চাওয়া হয়েছে, তিনি কী চান, প্রশ্ন করেন বিচারপতিরা। ২০১২-র নির্ভয়াকাণ্ডের পর ধর্ষণ সংক্রান্ত আইনে যেসব সংশোধন করা হয়েছিল, সেগুলি বাদ দেওয়ার দাবি করে দায়ের হয়েছে একটি জনস্বার্থ পিটিশন। তারই শুনানি চলছিল আজ। আবেদনকারী মধু পূর্ণিমা কিশোয়ারের মত, যৌন নিগ্রহ সংক্রান্ত আইনে যেসব সংশোধন করা হয়েছে, বাস্তবে সেগুলির অপব্যবহার হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget