এক্সপ্লোর

আমরা সংবিধান রক্ষা করব, বিজেপিকে চ্যালেঞ্জ জিগনেশের

পুনে: পুনেতে ভিমা-কোরেগাঁও যুদ্ধ স্মরণে আয়োজিত ‘এলগার পরিষদ’-এ ভাষণ দিতে গিয়ে বিজেপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গুজরাতের সদ্য  নির্বাচিত বিধায়ক তথা দলিত নেতা জিগনেশ মেভানি। তিনি বলেছেন, বিজেপি সংবিধান বদলের চেষ্টা করলে তাঁরা সর্বশক্তি দিয়ে রুখবেন। জিগনেশ বলেছেন, বিজেপি সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করলে তিনি ও সম-মনোভাবাপন্নরা মিলে সেই চেষ্টা ভেস্তে দেবেন। অনুষ্ঠানে জিগনেশ ছাড়াও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ, প্রয়াত রিসার্চ স্কলার রোহিত ভেমুলার মা রাধিকা, ভীম আর্মির সভাপতি বিনয় রতন সিংহ এবং বি আর অম্বেডকরের নাতি প্রাক্তন সাংসদ প্রকাশ অম্বেডকরও উপস্থিত ছিলেন। জিগনেশ বলেছেন, গুজরাতের সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে দলিত, সংখ্যালঘু, কৃষক ও সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষর বিজেপির অহং ধূলিস্যাত করে দিয়েছে। ভোটে বিজেপির আসন সংখ্যা ৯৯ তেই আটকে গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে সংবিধানের বদল সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের প্রসঙ্গ টেনে জিগনেশ কেন্দ্রের শাসক দলকে সংবিধান বদলের চেষ্টা ও তা করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, 'যদি ভারতের গণতান্ত্রিক কাঠামো ও সংবিধান বদলের কথা আপনারা ভাবেন, তাহলে তা সুরক্ষিত রাখার শক্তি আমাদের রয়েছে। তা করতে গিয়ে সমস্ত সমমনোভাবাপন্ন মানুষ, প্রতিষ্ঠান, সংগঠন নিজেদের মতপার্থক্য ভুলে ২০১৯-র নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে'। জিগনেশ বলেছেন, গুজরাতে বিজেপি ১৫০ টি আসন জেতার কথা বলেছিল। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে গিয়েছে। ২০১৯-এও একযোগে লড়লে বিজেপির আসন দুই সংখ্যায় নামিয়ে আনা যাবে। গুজরাতের দলিত বিধায়ক আরও বলেছেন, 'কর্নাটক, মধ্যপ্রদেশ ও রাজস্থানের নির্বাচন এগিয়ে আসছে। এই লড়াইয়ের ক্ষেত্রে গরিব-পন্থী মানুষকে একজোট হওয়া উচিত। ভোটে কে জিতবে, তাতে আমার কোনও আগ্রহ নেই। আমি শুধু চাই, বিজেপি হারুক। কারণ, ওরা মুসোলিনি-হিটলারের আদর্শ অনুসরণ করে'। ১৮১৮-র ১ জানুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী ও পেশোয়ার মধ্যে ভিমা-কোরেগাঁও যুদ্ধ হয়েছিল। ব্রিটিশদের বাহিনীতে ছিল প্রচুর সংখ্যায় দলিত সম্প্রদায় মাহারা  যোদ্ধা। যুদ্ধে পেশোয়া হেরে গিয়েছিলেন। দলিত নেতা ও চিন্তাবিদদের একাংশ ওই যুদ্ধে জয়কে ওই সময়ের উচ্চবর্ণের আধিপত্যের বিরুদ্ধে শোষিত শ্রেণীর জয় হিসেবে মনে করেন।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget