এক্সপ্লোর

প্রীতি জিন্টাকে চড় মেরেছিলেন, হাত ধরে টেনেছিলেন নেস ওয়াদিয়া! চার্জশিট পেশ মুম্বই পুলিশের

মুম্বই: ২০০৫ সালে সম্পর্কের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। সেই সময় বলিউডের অন্যতম সেরা নায়িকা ছিলেন প্রীতি জিন্টা এবং বাণিজ্য জগতের অন্যতম ছিলেন নেস ওয়াদিয়া। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছিল। এরপর তাঁরা আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাব দল কেনার পর সবাই ধরেই নিয়েছিলেন, কিছুদিনের মধ্যে তাঁরা বিয়ে করতে চলেছেন। কিন্তু ২০০৯ সালেই সম্পর্কে তিক্ততা আসে। একটি পার্টিতে প্রীতিকে চড় মারার অভিযোগ ওঠে নেসের বিরুদ্ধে। তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১৪ সালের ১৩ জুন প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর করা এবং হুমকি দেওয়ার অভিযোগ করেন প্রীতি। এর প্রায় চার বছর পরে মুম্বই পুলিশ অবশেষে নেসের বিরুদ্ধে চার্জশিট দিল। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রীতি ও নেসের সম্পর্ক ভাল থাকাকালীনই নেসের মা মাউরিন ওয়াদিয়া প্রীতিকে কটাক্ষ করে বলেন, ‘আমার ছেলে যতক্ষণ খুশি আছে, সে জিন্টা না জেব্রার সঙ্গে ডেট করছে, তাতে আমার কিছু এসে যায় না।’ তাতে অবশ্য সম্পর্কে প্রভাব পড়েনি। কিন্তু পরবর্তীকালে সম্পর্কে ভাঙন ধরে। ২০১৪ সালের ৩০ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন প্রীতি ও নেসের দ্বন্দ্ব চরমে ওঠে। গারওয়ার প্যাভিলিয়নে প্রীতির সামনেই দলের এক কর্মীকে টিকিট বিলি নিয়ে বকাঝকা করছিলেন নেস। প্রীতি তাঁকে শান্ত হতে বলেন। কিন্তু তাতে খেপে গিয়ে প্রীতির হাত ধরে টেনে তাঁকে মারেন নেস। এতেই শেষ নয়, প্রীতি জায়গা বদল করার পরেও তাঁকে গালিগালাজ করেন, মাঠে দলের সবার সামনে হেনস্থা করেন নেস। পুলিশের কাছে নিজের অভিযোগের স্বপক্ষে চারটি ছবিও জমা দেন প্রীতি। নেস অবশ্য এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। প্রীতি নিজের অভিযোগ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘গত কয়েক বছর ধরে বারবার হুমকি পাওয়ার পর আমার আর কোনও উপায় ছিল না। আসল বিষয় হল, ধনী বা গরিব, পুরুষ বা মহিলা, সেলেব্রিটি হোক বা না হোক, কারও মারধর বা খারাপ ব্যবহার মেনে নেওয়া উচিত নয়।’ মুম্বইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়াকে চিঠি লিখে নেসের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ মে-র সেই ঘটনার পর থেকে ক্রমাগত খারাপ ব্যবহার করে যাওয়ার অভিযোগ করেছেন প্রীতি। তাঁর অভিযোগ, মুখে জ্বলন্ত সিগারেট ছুড়ে দেওয়া, ঘরে আটকে রাখা, মারধর সহ সবরকম খারাপ ব্যবহারই করেছেন নেস। গত বছর অবশ্য আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে প্রীতি ও নেসকে একে অপরের সঙ্গে ভালভাবে কথা বলতে দেখা গিয়েছিল। তবে মুম্বই পুলিশ চার্জশিট দেওয়ার পর যখন আদালতে শুনানি শুরু হবে, তখন ফের তাঁদের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget