এক্সপ্লোর

মাদারস ডে-র আগের রাতে একাধিকবার ধর্ষণ বিকৃতমনষ্ক ছেলের, যন্ত্রণায় মৃত্যু বৃদ্ধা মায়ের

ভুবনেশ্বর:  মাদারস ডে উপলক্ষে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সকলে নিজের মায়ের সঙ্গে ছবি শেয়ার করতে ব্যস্ত, তখনই ওড়িষার এক গ্রামে ছেলের বিকৃত কামের শিকার হয়ে মৃত্যু হল এক বৃদ্ধা মায়ের। ৪৫ বছর বয়সি এক আদিবাসী ব্যক্তি শনিবার নিজের মায়ের ওপর এই নৃশংস অত্যাচার চালায়।ওড়িষার ময়ূরভঞ্জ জেলায় ঘটনাটি ঘটেছে। রাজধানী ভুবনেশ্বর থেকে ৪০০ কিমি দূরত্বে অবস্থিত গ্রামটি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম হরি মারান্ডি। শনিবার সকালে ডামবারু দহর গ্রামে যখন সেই বৃদ্ধা নিজের বাড়ির সামনে ঝাঁট দিতে ব্যস্ত ছিলেন, আচমকাই মদ্যপ অবস্থা তাঁর ছেলে সেখানে আসে। তারপর নিজের মাকে টানতে টানতে ঘরের ভেতর নিয়ে যায় সে। সেই সময় ছেলের হাত থেকে নিজেকে কোনওরকমে মুক্ত করে বেরিয়ে আসেন ওই বৃদ্ধা। কিন্তু তারপরও তাঁর ছেলে তাঁকে জোর করে ভেতরে নিয়ে যায়। সকাল সাড়ে আটটা নাগাদ মাকে প্রথম ধর্ষণ করে বিকৃতমনষ্ক ওই ছেলে। অত্যাচারের শেষ সেখানেই হয়নি। এরপর খোলা বারান্দায়, বিছানায় এবং ঘরের ভেতর নিজের মাকে একাধিকবার ধর্ষণ করে ওই ছেলে। আধঘণ্টা বাদে কোনও রকমে ছেলের হাত থেকে পালিয়ে বাঁচলেও, বাড়ির সামনেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান সত্তরের বৃদ্ধা। এরপরই প্রতিবেশীরা ছুটে এসে বৃদ্ধাকে জল দিলে, তাঁদের নিজের ওপর হওয়া এই যৌন অত্যাচারের কথা জানান ওই বৃদ্ধা। পুলিশের কাছে পুরো ঘটনাটির কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শীও। তাঁর সামনেই কার্যত মায়ের পোশাক খুলে তাঁর ওপর যৌন অত্যাচার চালায় ওই ছেলে। বাড়ির অন্য সদস্যরা বাইরে থাকার সুযোগে, এই কাণ্ডটি ঘটায় ওই ছেলে। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget