এক্সপ্লোর

আজই কেন অযোধ্যা মামলার রায় দিল সুপ্রিম কোর্ট, দেখে নিন

গুরুত্বপূর্ণ কোনও মামলার রায় ছুটির দিনে সাধারণত দেওয়া হয় না। তা ছাড়া যেদিন কোনও বিচারপতি অবসর নেন, সেদিন রায়দান বন্ধ থাকে।

নয়াদিল্লি: অবশেষে বার হল ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়। ৪০ দিনের শুনানির পর রায় দিল সুপ্রিম কোর্ট। কিন্তু কেন আজ শনিবার হওয়া সত্ত্বেও শীর্ষ আদালত এদিনই এত গুরুত্বপূর্ণ এই মামলার রায় দিল? চলুন, জেনে নেওয়া যাক। ১৭ তারিখ অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। যদিও আদালত এর মধ্যে যে কোনও দিনই অযোধ্যা মামলার রায় দিতে পারত, তা হলেও ১৭ তারিখ হল রবিবার। আর গুরুত্বপূর্ণ কোনও মামলার রায় ছুটির দিনে সাধারণত দেওয়া হয় না। তা ছাড়া যেদিন কোনও বিচারপতি অবসর নেন, সেদিন রায়দান বন্ধ থাকে। আবার ১৬ তারিখ হল শনিবার। এ সব কারণে জল্পনা চলছিল, অযোধ্যা রায়দান সম্ভবত ১৪ বা ১৫ তারিখ হবে। কিন্তু মুশকিল হল, কোনও মামলার রায়দানের পরদিন অসন্তুষ্ট পক্ষ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করে। এ জন্য আবার ২-১ দিন সময় লেগে যায়। এই পরিস্থিতিতে আদালতই হোক বা কেন্দ্র- কেউ বলেনি অযোধ্যা মামলার ১৪-১৫ তারিখের আগে বার হবে। আচমকা শুক্রবার রাতে জানানো হয় শনিবারই বেলা সাড়ে দশটায় দেওয়া হবে অযোধ্যা রায়। মনে করা হচ্ছে, সমাজবিরোধীদের আটঘাট বাঁধার সুযোগ না দেওয়ার জন্যই এমন সংবেদনশীল, আবেগ ও বিশ্বাসজড়িত মামলার রায় সম্পর্কিত এই হঠাৎ ঘোষণা। এর মধ্যে শান্তিশৃঙ্খলা সংক্রান্ত সব ব্যবস্থা করে ফেলে উত্তর প্রদেশ সরকার ও কেন্দ্র। উত্তর প্রদেশ জুড়ে জারি হয় ১৪৪ ধারা। অন্যান্য রাজ্যও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

TMC 21 July:
Delhi News:
Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget