এক্সপ্লোর

পেঁয়াজের ঝাঁঝে কেন চোখ থেকে জল পড়ে? জানাল বাঙালি বিজ্ঞানীর দল

ওয়াশিংটন: পেঁয়াজ কাটতে গেলে সবারই চোখ থেকে জল পড়ে। কেন এমন হয়, সেটা অনেকেই ভেবেছেন। কারণ জানার চেষ্টাও করেছেন বিজ্ঞানীরা। তবে এতদিন প্রকৃত কারণ জানা যায়নি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙালি বিজ্ঞানী সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগী বিজ্ঞানীরা পেঁয়াজের ঝাঁঝে চোখ থেকে জল পড়ার কারণ খুঁজে বার করেছেন। তাঁরা জানিয়েছেন, পেঁয়াজ থেকে ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর নামে এক ধরনের যৌগিক পদার্থ বেরোয়। এর ফলেই চোখ থেকে জল পড়ে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সুরজিৎ জানিয়েছেন, একটি বিশেষ উৎসেচকই যে ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর নামক যৌগিক পদার্থ গঠনে সাহায্য করে, সেটা বিজ্ঞানীরা আগেই জানতে পেরেছিলেন। তবে পেঁয়াজের মধ্যে কীভাবে ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর তৈরি হয়, সেটা এতদিন জানা যায়নি। সেই কারণেই তাঁরা গবেষণার কৌশল বদল করেন। বিজ্ঞানীদের দল ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টরের স্ফটিক গঠন নির্ধারণ করেন এবং সেটি পরীক্ষা করেন। স্ফটিক গঠনের মাধ্যমে বিজ্ঞানীরা উৎসেচকের গোটা কাঠামো দেখতে পান। বিজ্ঞানীরা বলছেন, পেঁয়াজের মধ্যে একটি স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। সেই কারণে পেঁয়াজ কাটলেই ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর বেরিয়ে আসে। এই যৌগিক পদার্থ বিরল। এখনও পর্যন্ত মাত্র চারটি জীবের মধ্যে এই যৌগিক পদার্থ দেখতে পাওয়া গিয়েছে। ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং দ্রুত উধাও হয়ে যায়। ফলে এটি কীভাবে তৈরি হয়, সেটা এখনও জানতে পারেনি বিজ্ঞানীরা। জাপানে এক ধরনের পেঁয়াজ পাওয়া যায়, যা কাটলে চোখ থেকে জল বেরোয় না। বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের পেঁয়াজে ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর থাকে না। সেই কারণেই চোখ থেকে জল বেরোয় না। তবে এই পেঁয়াজের দাম অনেকটাই বেশি। ফলে সাধারণ মানুষকে পেঁয়াজের ঝাঁঝ সহ্য করতেই হচ্ছে।

সেরা শিরোনাম

Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Rahu Gochar : একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর

ভিডিও

Abhishek Banerjee : ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-এর আবেদন ফেরাল সর্বোচ্চ আদালত
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ
TMC MP Nadimul Haque : ED স্ক্যানারে নাদিমুল হক, একসঙ্গে ৩ রাজ্যের ৭ জায়গায় তল্লাশি
Dhirendra Krishna Shastri : রাজ্যে এসে 'নিরামিষ-নিদান', কে এই বাগেশ্বর বাবা?
Dhirendra Krishna Shastri : রাজ্যে এসে দুর্গাপুজোয় প্য়ান্ডেলের পাশে আমিষ বিক্রি বন্ধের দাবি বাগেশ্বর বাবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Rahu Gochar : একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
Bageshwar Baba: আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
Annapurna Yojana : 'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
Embed widget